প্রাইম ব্যাংকে হারাল দোলেশ্বর
টানা পাঁচ ম্যাচ জেতার পর অবশেষে ষষ্ঠ ম্যাচে হারের স্বাদ পেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে প্রাইম ব্যাংক।
ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৪৯.৫ ওভারে মাত্র ১৮০ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫ ওভার ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর।
ষষ্ঠ জয়ের খোঁজে নামা প্রাইম ব্যাংক আজ ব্যাট হাতে মোটেও ভালো করতে পারেনি। ২০ রানে নাহিদুলকে ফিরিয়ে প্রাইম ব্যাংককে প্রথম ধাক্কাটা দেন ফরহাদ রেজা। এরপর মেহেদী মারুফকে ফেরান দেলোয়ার। দলের রান তখন ২২। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান রাফাতুল্লাহ মোহাম্মদ ও আল আমিন হোসেনও আজ দ্রুত ফিরে যান।
ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে এক বল বাকি থাকতেই মাত্র ১৮০ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৮ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।
এরপর পঞ্চম উইকেটে আসিফ আহমেদ ও জাকির মিলে ৫৯ রান যোগ করেন। দলীয় ১০২ রানে আল আমিন ফিরে যেতেই প্রাইম ব্যাংকের সব প্রতিরোধ ভেঙে যায়। শেষ পর্যন্ত ১৮১ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। দলের জাকির হাসান ৫২, আসিফ আহমেদ ৩৩ এবং আরিফুল হক ৩০ রান করেন। প্রাইম দোলেশ্বরের ফরহাদ ও দেলোয়ার তিনটি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৮১ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দোলেশ্বরের। ১৮ রানের মধ্যে আবদুল মজিদ ও ইমতিয়াজ হোসেন ফিরে যায়। তবে তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুব ও শাহরিয়ার নাফীস মিলে যোগ করেন ১২৩ রান। এই জুটিই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। দলীয় ১৪১ রানে ব্যক্তিগত ৬২ রান করে মার্শাল আইয়ুব ফিরে যান। তবে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন শাহরিয়ার নাফীস। ৭৮ রান করেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক