টস হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটানস
টানা কয়েকটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল খুলনা টাইটানস। তবে চিটাগং ভাইকিংসকে হারিয়ে আবার খুলনাকে দুইয়ে ঠেলে দিয়েছে সাকিব আল হাসানের দল। টেবিলের শীর্ষস্থান দখল করতে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নেমেছে মাহমুদউল্লাহর দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে গেছে খুলনা টাইটানস। রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন সামি ব্যাটিংয়ে পাঠিয়েছেন মাহমুদউল্লাহর দলকে।
এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে খুলনা। জুনায়েদ খান ও তানভীর ইসলামকে একাদশের বাইরে রেখেছে দলটি। কাইল অ্যাবোট ও শফিউল ইসলাম ফিরেছেন মূল একাদশে।
রাজশাহী দলেও রয়েছে দুটি পরিবর্তন। রনি তালুকদার ও কেসরিক উইলিয়ামস ফিরেছেন সেরা একাদশে। বাদ পড়েছেন ডোয়াইন স্মিথ ও হোসেন আলী।

স্পোর্টস ডেস্ক