Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১১:০৫, ২১ আগস্ট ২০২৩
আপডেট: ১৪:৩৫, ২১ আগস্ট ২০২৩
স্পোর্টস ডেস্ক
১১:০৫, ২১ আগস্ট ২০২৩
আপডেট: ১৪:৩৫, ২১ আগস্ট ২০২৩
আরও খবর
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

বাংলাদেশে কেন বিশ্বকাপের আসল ট্রফি আসেনি?

স্পোর্টস ডেস্ক
১১:০৫, ২১ আগস্ট ২০২৩
আপডেট: ১৪:৩৫, ২১ আগস্ট ২০২৩
স্পোর্টস ডেস্ক
১১:০৫, ২১ আগস্ট ২০২৩
আপডেট: ১৪:৩৫, ২১ আগস্ট ২০২৩
বিশ্বকাপের রেপ্লিকা ও আসল ট্রফি। ছবি : আইসিসি

বিশ্বভ্রমণের অংশ হিসেবে চলতি মাসে বাংলাদেশে আসে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। টানা তিনদিন ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ দর্শকরা সামনে থেকে ট্রফি দেখার সুযোগ পেয়েছেন। তবে হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় যে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে সেটি কী আসল না নকল?

এমন আলোচনার পেছনে অবশ্য কারণও রয়েছে। গত ১৬ আগস্ট আইসিসি ভারতের তাজমহলের সামনে বিশ্বকাপ ট্রফি রেখে আনুষ্ঠানিক ফটোসেশন করে। সেই ট্রফিটির নিচের অংশে এখন পর্যন্ত বিশ্বকাপজয়ী দেশগুলোর নামের পাশাপাশি আইসিসির টুর্নামেন্ট লোগো রয়েছে। তবে বাংলাদেশে যে ট্রফিটি পদ্মা সেতুর সামনে রেখে ফটোসেশন করা হয়েছিল, তাতে সেই বিষয়গুলো দেখা যায়নি। মূলত দুটো ট্রফির এই বৈসাদৃশ্যের কারণেই এই নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

আসলে যে ট্রফিটি বাংলাদেশে এসেছে, সেটিকে বলা হচ্ছে রেপ্লিকা ট্রফি। এই ট্রফিটি মূল ট্রফির আদলে বানানো। দলগুলোর ফটোশুটের পাশাপাশি বিশ্ব ভ্রমণে এই রেপ্লিকা ট্রফিই ব্যবহার করা হয়ে থাকে। আর আইসিসির সদর দপ্তরে রাখা হয় মূল ট্রফিটি। ২০১১, ২০১৫ ও ২০১৯ এ বিশ্বকাপজয়ী দেশগুলোর হাতে যে ট্রফি দেখা গেছে তাতে নিচের অংশে কেবল একটি মাত্র লোগো দেখা গেছে। তবে এর আগে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে বিজয়ী অধিনায়কদের হাতে যে ট্রফি দেখা যায় সেটিতে অনেকগুলো নাম সম্বলিত ট্রফিই দেখা গেছে।

এর আগে ২০১১ বিশ্বকাপে ভারতের হাতে বিশ্বকাপের আসল ট্রফি দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন ভারতীয় সমর্থকরা। এমনকি মুম্বাই এয়ারপোর্টে ট্রফি আটকে দিয়েছিল বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা, এমন অভিযোগও ওঠে। যদিও পরবর্তীতে ভারতকে দেওয়া ট্রফিটিকে আসল বলে দাবি করেছিল আইসিসি। ঠিক কি কারণে ট্রফির এমন বৈসাদৃশ্য এই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি আইসিসি।

১৯৭৫ সালে বিশ্বকাপ শুরু হলেও ১৯৯৯ বিশ্বকাপের আগ পর্যন্ত প্রায় প্রতি বিশ্বকাপেই ভিন্ন ভিন্ন ডিজাইনের ট্রফি দেওয়া হয়েছে বিজয়ী দলগুলোকে। কারণ, তখন বিশ্বকাপের জন্য কোনো স্থায়ী ট্রফি তৈরি করেনি আইসিসি। তবে ১৯৯৯ সাল থেকে শুরু হয় স্থায়ী ট্রফির প্রচলন। তখন থেকেই একটি নির্দিষ্ট ডিজাইনের ট্রফি দেওয়া শুরু হয়। বর্তমান বিশ্বকাপ ট্রফিটির ওজন প্রায় ১১ কেজি এবং লম্বায় প্রায় ৬৫ সেন্টিমিটার।

সাধারণত উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচে রাখা হয় আসল ট্রফিটি। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের উদযাপনের জন্য আসল ট্রফিটি দেয়া হয়। কিন্তু দেশটির হাতে যখন পূর্ণাঙ্গভাবে ট্রফি হস্তান্তর করা হয়, তখন রেপ্লিকা ট্রফি দেয়া হয়। যার বড় প্রমাণ ২০২২ কাতার বিশ্বকাপ। স্বপ্নের বিশ্বকাপ জয়ের পর যে ট্রফি নিয়ে মাঠে উদযাপন করতে দেখা যায় আর্জেন্টিনাকে সেটি ছিল আসল বিশ্বকাপ ট্রফি। সেই ট্রফিটির নিচের অংশে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া দলগুলোর নাম খোদাই করে লেখা ছিল।  তবে, যে ট্রফিটি নিয়ে পরবর্তীতে দেশে ফেরেন মেসিরা সেখানে তেমন কিছুই লেখা ছিল না। কারণ, সেই ট্রফিটি রেপ্লিকা ট্রফি।

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
১২ জুন ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম হয়েছেন বাংলাদেশের দুই আর্চার
  2. নাঈম-মাহফিজুলের ডাবল, জাকির-মাহিদুলের সেঞ্চুরি
  3. তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী
  4. এল ক্লাসিকোর ঠিক আগমুহূর্তে বড় বিপদে রিয়াল মাদ্রিদ
  5. বিসিবির নতুন টুর্নামেন্টের সূচি প্রকাশ
  6. ক্যাম্প ন্যূ-তে এল ক্লাসিকোর উত্তাপ, উড়ন্ত বার্সার সামনে রিয়াল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x