Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ১০ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:১১, ১০ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ১০ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:১১, ১০ অক্টোবর ২০২৩
আরও খবর
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

হতাশার ব্যাটিংয়ে ভুগছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ১০ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:১১, ১০ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ১০ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:১১, ১০ অক্টোবর ২০২৩
ছবি : এএফপি

বড় লক্ষ্য তাড়ায় সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। একের পর এক সাজঘরে ফিরে যাচ্ছেন। রান তাড়া করে তো দূরে ইংলিশদের রানের কাছাকাছি যাওয়াও কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় ধর্মশালায় ধুঁকছে বাংলাদেশ। 

লিটনের বিদায়, ফের চাপে বাংলাদেশ 

লম্বা সময় ধরে রানে নেই লিটন দাস। সমালোচনা চলছিল বেশ। অবশেষে দলের বিপদের দিনে জ্বলে উঠলেন ডানহাতি এই ব্যাটার। থিতু হয়েও শেষ পর্যন্ত টানতে পারলেন না। ৭৬ রানে আউট হয়ে ফিরলেন সাজঘরে। তাঁর বিদায়ে ফের চাপে বাংলাদেশ।  

দলের বিপদে লিটনের হাফসেঞ্চুরি 

বিশাল লক্ষ্য। জিততে করতে হবে ৩৬৫ রান। কিন্তু এই লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৪৯ রান তুলতেই নেই ৪ ব্যাটার। এমন বিপদে উইকেটে ঢাল হয়ে দাঁড়ালেন লিটন দাস। তুলে নিলেন এবারের বিশ্বকাপের নিজের প্রথম হাফসেঞ্চুরি। ৩৮ বলে পঞ্চাশ ছুঁয়ে দলকে টানছেন লিটন।  

শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

পাহাড়সম রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ক্রিস ওকসের করা প্রথম বলটা ডট যায়। পরের বলে চার মেরে রানের খাতা খোলে বাংলাদেশ। লিটন দাস এরপর মারেন আরও দুটো চার। প্রথম ওভারে তিন চারে ১২ রান তোলে বাংলাদেশ। দুর্দান্ত সূচনার পর দ্বিতীয় ওভারের প্রথম বলে এক রান নিয়ে লিটনকে স্ট্রাইক দেন তানজিদ তামিম। পরের বলেও সিঙ্গেল নেন লিটন।

কিন্তু রিচি টপলির করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে মাত্র এক রানে ফেরেন তামিম। দুইয়ে নামা নাজমুল হোসেন শান্তও দাঁড়াতে পারেননি। মুখোমুখি হওয়া প্রথম বলেই লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন শান্ত। দারুণ সূচনার পর ছন্দপতন বাংলাদেশের। এরপর বিদায় নিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। চার উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ।

বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৬৫ রানের

এর আগে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু, বাংলাদেশি বোলাররা এদিন ভালো করতে পারেননি। শেষের দিকে ইংল্যান্ডের উইকেট গেলেও আগেই দলকে এগিয়ে দিয়েছেন ডেভিড মালান-জো রুটরা। ১০৭ বলে ১৪০ রান করেন মালান। রুটের ৮২ ও বেয়ারস্টোর ৫২ রানে ভর দিয়ে ইংল্যান্ড থামে ৩৬৪ রানে।

বাংলাদেশের পক্ষে চার উইকেট নেন বিশ্বকাপে অভিষিক্ত শেখ মেহেদি। তিন উইকেট পান শরিফুল ইসলাম।

ছুটছে ইংল্যান্ড, বিপদ বাড়ছে বাংলাদেশের

মাঝপথে এসে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। কিন্তু যতক্ষণে বাংলাদেশের বোলাররা পথ খুঁজে পেয়েছেন ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। কারণ, রানের কোটা এরই মধ্যে ৩০০ ছাড়িয়েছে ইংল্যান্ডের। ৩০০ ছাড়িয়ে বড় স্কোরের জন্য ছুটছেন ইংলিশ ব্যাটাররা। তাতে ক্রমেই বিপদ বাড়ছে বাংলাদেশের। ইংল্যান্ডকে থামানোর লক্ষ্যে লড়াই করছে সাকিব আল হাসানের দল।

অবশেষে সেঞ্চুরিয়ান মালানকে বিদায় করল বাংলাদেশ

সময়ের সাথে সাথে বাংলাদেশি বোলারদের ওপর আরও চড়াও হচ্ছিলেন ডেভিড মালান। ৯১ বলে সেঞ্চুরি করা মালান পরের ১৬ বলে করেছেন আরও ৪০ রান। মোট ১০৭ বলে ১৪০ রান করে অবশেষে থেমেছেন তিনি। শেখ মেহেদি হাসানের বলে স্টাম্প হয়ে অবশেষে ভাঙল তার প্রতিরোধ।

বাংলাদেশকে হতাশ করে মালানের সেঞ্চুরি

ইনিংসের শুরু থেকেই মারমুখী ছন্দে খেলছেন ডেভিড মালান। বাংলাদেশি বোলাররা মিলে ভাঙতে পারেননি তার প্রতিরোধ। উইকেটে থিতু হয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৯১ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন ইংলিশ তারকা। শতক ছোঁয়ার পর ইংলিশদের স্কোর বড় করতে ছুটছেন তিনি। ইংলিশদের ব্যাটিংয়ের সামনে রীতিমতো অসহায় বাংলাদেশ।

অবশেষে বাংলাদেশকে সাফল্য এনে দিলেন সাকিব

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের পরীক্ষা নিচ্ছিল ইংল্যান্ড। বাংলাদেশি পেসাররা মিলে কোনোভাবেই ভাঙতে পারছিলেন না ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের প্রতিরোধ। ১৭ওভার উইকেটশূন্য থাকার পর অবশেষে এলো উইকেটের দেখা। অধিনায়ক সাকিব আল হাসান ভাঙলেন বেয়ারস্টোর প্রতিরোধ। ৫২ রান করা বেয়ারস্টোকে বোল্ড করে বাংলাদেশকে সাফল্য এনে দেন বাংলাদেশ অধিনায়ক।

জোড়া হাফসেঞ্চুরিতে বাংলাদেশকে ডোবাচ্ছে ইংল্যান্ড

ওপেনিংয়ে নেমেই ঝড় তুলেছেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। দুজনের থিতু হয়ে যাওয়া জুটি এখনও ভাঙতে পারেনি বাংলাদেশ। উল্টো বাংলাদেশি বোলারদের হতাশ করে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন দুই ইংলিশ ওপেনার। দুই হাফসেঞ্চুরিতে বড় রানের পথে ছুটছে জস বাটলারের দল।

রিভিউ হারিয়ে বোলিংয়ে নড়বড়ে শুরু বাংলাদেশের

কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং বেছে নিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু সেই অর্থে শুরুর দিকে সুবিধা নিতে পারল না বাংলাদেশ। উল্টো একটি রিভিউ হারিয়েছে বাংলাদেশ।

মুস্তাফিজুর রহমানের কট বিহাইন্ডের বলে ডেভিড মালানের আউট হওয়ার আবেদন তোলে বাংলাদেশ। আম্পায়ার দেন নট আউট। ফলে রিভিউ নেন সাকিব। কিন্তু লাভ হয়নি। বরং ব্যর্থ হলো রিভিউ। টিভি রিপ্লেতে দেখা যায়, মালানের ব্যাটে লাগেনি বল। প্রথম ১২ ওভারে এখন পর্যন্ত উইকেট শূন্য বাংলাদেশ।

যেমন হলো দুদলের একাদশ

ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর পরিবর্তে দলে প্রবেশ করেছেন শেখ মেহেদি হাসান। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষিক্ত হয়েছেন ২৮ বছর বয়সী মেহেদি। ধর্মশালার উইকেটে প্রথম ম্যাচে স্পিনাররা দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে একজন বাড়তি স্পিনার তাই দলের শক্তি বাড়াবে।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিস টপলি।

ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ 

বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। স্বপ্নীল শুরু যাকে বলে। ব্যাটে-বলে দলগত পারফরম্যান্স দেখিয়ে আফগানিস্তানকে হারিয়ে আসরে শুভসূচনা করে বাংলাদেশ। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারে ইংল্যান্ড। বাংলাদেশ যেখানে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী, ইংল্যান্ড সেখানে কিছুটা পিছিয়ে। এমন অবস্থায় আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ।

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
১২ জুন ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো
  2. বাংলদেশকে ছাড়িয়ে গেল আফগানিস্তান
  3. আর্জেন্টিনা ফুটবলে বিতর্কিত ‘লাল কার্ড’ নিয়ে অডিও প্রকাশ
  4. চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
  5. সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ
  6. ঘরোয়া ক্রিকেটে না, বাবরকে অভিনব পরামর্শ ইউসুফের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x