Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২৩:২০, ১০ অক্টোবর ২০২৩
আপডেট: ০০:২৬, ১১ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
২৩:২০, ১০ অক্টোবর ২০২৩
আপডেট: ০০:২৬, ১১ অক্টোবর ২০২৩
আরও খবর
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

রিজওয়ান বীরত্বে পাকিস্তানের অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক
২৩:২০, ১০ অক্টোবর ২০২৩
আপডেট: ০০:২৬, ১১ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
২৩:২০, ১০ অক্টোবর ২০২৩
আপডেট: ০০:২৬, ১১ অক্টোবর ২০২৩
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ছবি : এএফপি

বরাবরই আনপ্রেডিক্টেবল দল পাকিস্তান। তাদের নিয়ে কখনও ভবিষ্যদ্বাণী করা যায় না। নিশ্চিত বিজয়ের পথে থাকলেও ম্যাচ হেরে যাওয়া, কিংবা হারতে বসা ম্যাচ কোনো এক জাদুর ছোঁয়ায় জিতে যাওয়ার রেকর্ড আছে তাদের। এবার তেমনই এক জাদু দেখিয়েছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। যার জাদুতে শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেল পাকিস্তান।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৪৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাবর আজমের দল। চলতি আসরে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল পাকিস্তান। এই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডও গড়ল তারা।

৩৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। মধুশঙ্কার বলে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমাম উল হক। ১২ বলে ১২ রান করেন বাঁ-হাতি এই ব্যাটার। এরপর দলীয় ৩৭ রানে দ্বিতীয় ধাক্কা খায় পাকিস্তান। এবার সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম। ১৫ বলে ১০ রান করে মধুশঙ্কার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

এরপর আবদুল্লাহ শফিককে নিয়ে দারুণ এক জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান রিজওয়ান। এ দুজনের ১৮৬ রানের জুটিতে চাপে পড়েন লঙ্কান বোলাররা। তবে, দলীয় ২১৩ রানের মাথায় শফিকের বিদায়ে ফের ধাক্কা খায় পাকিস্তান। ১০৩ বলে ১১৩ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। তার বিদায়ের পর অনেকেই ধরে নিয়েছিলেন এই ম্যাচে হয়তো আর জিততে পারবে না পাকিস্তান। সেই ধারণা ভুল প্রমাণ করেছেন রিজওয়ান।

এরপর মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে রীতিমতো সংগ্রাম করেছেন রিজওয়ান। পায়ের মাংসপেশিতে বারবার টান পেলেও তা উপেক্ষা করেই লড়াই করে যান রিজওয়ান। হাঁকান দারুণ এক শতক। শেষমেশ তার পরিশ্রম বিফলে যায়নি। ছয় উইকেটের দাপুটে এক জয় পেয়েছে পাকিস্তান। ১২১ বলে ১৩১ করে অপরাজিত থাকেন রিজওয়ান।

এর আগে, প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার রান পাহাড় টপকানোর চেষ্টা করেও সফল হতে পারেনি লঙ্কানরা। তাই দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে শ্রীলঙ্কা। যার খেসারত দিতে হয় ইনিংসের শুরুতে। দলীয় পাঁচ রানের মাথায় হাসান আলির শর্ট লেন্থ ডেলিভারিতে পয়েন্টের ওপর দিয়ে মারতে গিয়ে রিজওয়ানের হাতে ধরা পড়েন কুশল পেরেরা। রানের খাতাই খুলতে পারেননি বাঁ-হাতি এই ব্যাটার।

এরপর পাথুম নিশানকাকে নিয়ে বড় জুটি গড়েন আরেক ব্যাটার কুশল মেন্ডিস। এই দুজনের ১০২ রানের জুটিতে ভর করে চাপ সামাল দিয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা। তবে, দলীয় ১০৭ রানের মাথায় শাবাদ খানের বলে পয়েন্ট দাঁড়িয়ে থাকা আবদুল্লাহ শফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিশানকা। ৬১ বলে ৫১ রান করেন এই ওপেনার। তার বিদায়ে কিছুটা চাপে পড়লেও, সেই চাপ দারুণভাবে সামাল দেন মেন্ডিস-সামারাবিক্রমা জুটি। পাকিস্তান বোলারদের পাত্তা না দিয়ে গড়ে তোলেন ১১১ রানের কার্যকরী জুটি।

এরপর দলীয় ২১৮ রানে বিদায় নেন ছন্দে থাকা ব্যাটার কুশল মেন্ডিস। আউটের আগে খেলেন ৭৭ বলে ১২২ রানের ঝলমলে ইনিংস। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন সামারাবিক্রমা।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা : ৫০ ওভারে ৩৪৪/৯ (নিশানকা ৫১, পেরেরা ০, কুশল ১২২, সামারাবিক্রমা ১০৮, আসালাঙ্কা ১, ধনঞ্জয়া ২৫, শানাকা ১২, দুনিথ ১০, থিকসানা ০, পাথিরানা ১; আফ্রিদি ৯-০-৬৬-১, হাসান ১০-০-৭১-৩, নেওয়াজ ৯-০-৬২-১, হারিস ১০-০-৬৪-২, শাদাব ৮-০-৫৫-১, ইফতেখার ৪-০-২২-০)।

পাকিস্তান : ৪৮.২ ওভারে ৩৪৫/৪ (শফিক ১১৩, ইমাম ১২, বাবর ১০, রিজওয়ান ১৩১*, শাকিল ৩১, ইফতিখার ২২*; থিকসানা ১০-০-৫৯-১, মধুশঙ্কা ৯.২-০-৬০-২, শানাকা ৫-০-২৮-০, পাথিরানা ৯-০-৯০-১, দুনিথ ১০-০-৬২-২, সিলভা ৪-০-৩৬-০, আসালাঙ্কা ১-০-১০-০)

ফলাফল: পাকিস্তান ছয় উইকেটে জয়ী।

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
১২ জুন ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোনালদোকে ছাড়াই বড় জয় পর্তুগালের
  2. ২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
  3. লজ্জার হারের কারণ হিসেবে যা বললেন বাংলাদেশের কোচ
  4. ২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  5. ৫১ বছর আগের লজ্জার রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ
  6. ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে গোলবন্যায় ভাসাল ইন্দোনেশিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x