Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৯:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৯:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
স্পোর্টস ডেস্ক
১৯:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৯:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
বিপিএলের বিকল্প হয়ে উঠবে ডি থ্রি?
সাব্বির রহমানসহ ক্যাটাগরি ‘বি’ তে কার দাম কত?
ডি থ্রি ট্রফির নিলামে ক্যাটাগরি ‘এ’তে কে কোন দলে?
বিপিএলে ফিক্সিং: এবার নাম এলো দুই ফ্র্যাঞ্চাইজি মালিকের
বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিপিএলের শেষে এসে ৪০০ রানে চোখ লিটনের

স্পোর্টস ডেস্ক
১৯:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৯:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
স্পোর্টস ডেস্ক
১৯:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৯:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
লিটন দাস। ছবি : বিসিবি

বিপিএলের চলতি আসর কেমন কেটেছে লিটন কুমার দাসের? প্লে-অফ পর্ব শুরুর ঠিক আগের দিন নিজের পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়া হলো কুমিল্লা অধিনায়েকর কাছে। ছোট্ট কথায় তার উত্তর—ভালো, খারাপ না! যদিও ১২ ম্যাচে ৩০০ ছুঁতে না পারার আক্ষেপ কিছুটা হলেও ফুটে উঠল তার কথায়। শেষের মঞ্চে সেই আক্ষেপ মেটাতে চান এই স্টাইলিশ ব্যাটার। শেষ দুই ম্যাচে তার লক্ষ্য—সংখ্যাটাকে ৪০০তে নিয়ে যাওয়ার।  

গত কয়েক আসর ধরে টানা কুমিল্লার হয়ে খেলছেন লিটন দাস। এবার দলটির নেতৃত্বও দিচ্ছেন এই তারকা ক্রিকেটার। দায়িত্বের চাপকে সঙ্গে নিয়ে লিটন যেন কিছুটা ব্যাকফুটে। শুরুর দিকে তো রানই করতে পারছিলেন না। প্রথম পাঁচ ম্যাচে একবারও ২০ এর ঘর ছুঁতে পারেননি। পরে অবশ্য রানে ফিরেছেন। সবশেষ সাত ম্যাচে ১৪০.৮৮ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২৫৫ রান। এবার তার লক্ষ্য সংখ্যাটাকে ৪০০ তে নেওয়া।

শেষ চারের লড়াই শুরুর আগে কুমিল্লার অধিনায়ক নিজের পারফর্ম নিয়ে বলেছেন, ‘প্রতিটা ব্যাটসম্যান প্রতিদিন রান করবে না। এটাই সত্যি। খুবই যে খারাপ খেলেছি, তাও না। প্রায় তিনশ রানের কাছাকাছি চলে গেছি। যে ভালো খেলেছে, তার হয়তো চারশ রান বা এমন কিছু। এখনও হয়তো দুইটা খেলা বাকি আছে। দেখা যাক। আমি যদি নিজের পারফরম্যান্সটা করতে পারি, অবশ্যই চারশর বেশি করার সুযোগ থাকবে।’

ডানহাতি এই ওপেনার আরও বলেছেন, ‘আগেও বলেছি, টুর্নামেন্টটা অনেক লম্বা। এখানে একজন ব্যাটসম্যান বা বোলার দুই-তিন ম্যাচ খারাপ খেললেও ঘুরে দাঁড়ানোর সুযোগ সবসময়ই থাকে। আমারও মনে হয়, এই জিনিসটাই ছিল। অনুশীলন করেছি, কঠোর পরিশ্রম করেছি। বলব না যে, শতভাগ ফল পেয়েছি। তবে উন্নতির অনেক জায়গা আছে। আমি কাজ করে যাচ্ছি।’

আগামীকাল সোমবার ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুরের মুখোমুখি হবে কুমিল্লা। বড় ম্যাচের আগে অধিনায়কের ভাষ্য, ‘(বড় কিছুর করার) চেষ্টা করব। প্রত্যাশা বলতে, কোনো কিছুই এরকম না। প্রত্যাশা নিতে গেলে চাপ বেশি চলে আসবে। যেহেতু বড় ম্যাচ। মাঠে যাব, খেলাটা উপভোগ করব। যদি আমার দিন থাকে, দিনটা কাজে লাগানোর চেষ্টা করব।’

বিপিএল

সংশ্লিষ্ট সংবাদ: বিপিএল

১৭ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে ফিক্সিং: এবার নাম এলো দুই ফ্র্যাঞ্চাইজি মালিকের
০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল হচ্ছে না : বিসিবিকে যে বার্তা দিলো কোয়াব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দ্রুতই মাঠে ফেরার আশায় মার্টিনেজ
  2. অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ: গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
  3. এমবাপ্পের ব্যালন ডি’অর হার নিয়ে যা বললেন পাপিন
  4. নারী ইমার্জিং ট্রফিতে বাংলাদেশের খেলা কখন, কোথায়
  5. এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার
  6. মিরপুর টেস্ট: ইনিংস বড় করতে না পারার আক্ষেপ, স্পিনারদের নিয়ে যা বললেন সাদমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x