Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১১:২৫, ০৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১১:২৭, ০৯ নভেম্বর ২০২৪
স্পোর্টস ডেস্ক
১১:২৫, ০৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১১:২৭, ০৯ নভেম্বর ২০২৪
আরও খবর
ব্যর্থতার দায় নিয়ে সামনের দিকে তাকাচ্ছেন মিরাজ
আফগানদের বিপক্ষে বড় হারে হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ
শেষের ঝড়ে বাংলাদেশের বিপক্ষে আফগানদের বড় পুঁজি
বাংলাদেশের সাদামাটা বোলিংয়ে বড় সংগ্রহের পথে আফগানরা
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের সামনে একটা পথই খোলা—‘জয়’

স্পোর্টস ডেস্ক
১১:২৫, ০৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১১:২৭, ০৯ নভেম্বর ২০২৪
স্পোর্টস ডেস্ক
১১:২৫, ০৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১১:২৭, ০৯ নভেম্বর ২০২৪
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : এসিবি

গত কয়েক বছরেই বাংলাদেশের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আফগানিস্তান। দুদলের শক্তি-সামর্থ্যের পার্থক্য ত্রমেই কমে আসছে। কখনও কখনও বাংলাদেশের চেয়ে শক্তিশালী মনে হয় আফগানদের। চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে তারা সেটি বুঝিয়ে দিয়েছে। আর প্রথম ওয়ানডে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশের সামনে একটিই পথ খোলা—জয়! নাহলে এক ম্যাচ আগেই হারাতে হবে সিরিজ।

অজুহাতের শেষ নেই বাংলাদেশ দলের। প্রতিটি হারের পরই কারণ থাকে ক্রিকেটারদের কাছে। তাদের মতে সেসব যুক্তিসঙ্গত হলেও, আদতে এসব পুরোনো আলাপ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে যেমন হার এসেছে ব্যর্থতার পুরোনো ধারা মেনেই। বাংলাদেশ পিছিয়ে গেছে ১-০ ব্যবধানে। দ্বিতীয় ওয়ানডেতে তা-ই জিততেই হবে। এমন লক্ষ্য মাথায় নিয়েই আজ আফগানদের মুখোমুখি হবে শান্তরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ম্যাচের আগের দিন গতকাল গণমাধ্যমের সামনে আসেন মেহেদী হাসান মিরাজ। তার মতে বাংলাদেশ প্রায় সাত-আট মাস পর ওয়ানডে খেলতে নেমেছে। পাশাপাশি শারজার এই মাঠও অচেনা। ২৯ বছর এখানে ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। সবমিলিয়ে ইনিয়েবিনিয়ে মিরাজ যেন বোঝাতে চাইলেন, লম্বা বিরতির পর নামাতেই সমস্যা হয়েছে ক্রিকেটারদের। তবে, আশার কথাও শোনালেন বাংলাদেশ দলের সহঅধিনায়ক।

মিরাজ বলেন, ‘আমরা একটা ম্যাচ খেলেছি এখানে। এই মাঠে খেলার পর একটা ধারণা হয়েছে এখানকার অবস্থা সম্পর্কে। আমরা ওয়ানডেও খেলেছি সাত-আট মাস পরে। সবাই অনুশীলনে জোর দিচ্ছে, ম্যাচে কীভাবে মোমেন্টাম নিতে হয়। পরের দুই ম্যাচ না ভেবে, দ্বিতীয় ম্যাচটা নিয়ে ভাবছি আমরা। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি সবাই।’

তার মানে দাঁড়ায় বাংলাদেশ প্রস্তুত দ্বিতীয় ওয়ানডের জন্য। প্রথম ম্যাচে যে মোমেন্টাম ধরে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিয়েছেল আফগানরা, সেটি ধরতে অনুশীলনেও জোর দিচ্ছে ফিল সিমন্সের শিষ্যরা। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচের আগে বাংলাদেশ অবশ্য পাচ্ছে না দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। চোট তাকে ছিটকে দিয়েছে সিরিজ থেকে। তবু, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বাকিটা বরাবরের মতোই মাঠে দেখা যাবে। কারণ, কথার লড়াইয়ে বাংলাদেশের ক্রিকেটাররা জয়ী হয়ে আছেন বড় ব্যবধানেই।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

১৫ অক্টোবর ২০২৫
ব্যর্থতার দায় নিয়ে সামনের দিকে তাকাচ্ছেন মিরাজ
১৫ অক্টোবর ২০২৫
আফগানদের বিপক্ষে বড় হারে হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২৫
শেষের ঝড়ে বাংলাদেশের বিপক্ষে আফগানদের বড় পুঁজি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শঙ্কা কাটিয়ে হামজা এখন ভিয়েতনামে
  2. রোনান সুলিভানের ঝলকে সাফে দুরন্ত শুরু বাংলাদেশের
  3. ব্রাজিল ও আর্জেন্টিনা শিবিরে হঠাৎ দুঃসংবাদ
  4. সাফ মিশনে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান
  5. চেলসিতে জায়মা রহমানের সুযোগ, নিজ অবস্থান স্পষ্ট করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  6. বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x