Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:০০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৪, ১৪ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:০০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৪, ১৪ জানুয়ারি ২০২৬
আরও খবর
মাসসেরার লড়াইয়ে তামিমের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-উইন্ডিজ তারকা
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে বড় সুখবর পেলেন সাইফ-তামিমরা
নাহিদ রানাকে সুখবর দিল আইসিসি
বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর কারণ স্পষ্ট করল আইসিসি
নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি

রেকর্ড গড়ে শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক
১৬:০০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৪, ১৪ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:০০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৪, ১৪ জানুয়ারি ২০২৬
ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। ছবি : কোহলি ফেসবুক পেজ থেকে নেওয়া

বয়স ৩৭ ছুঁইছুঁই, কিন্তু ব্যাট হাতে বিরাট কোহলি যেন এখনো সেই তরুণ তুর্কি। মাঠের পারফরম্যান্সে বয়সকে কেবল একটি সংখ্যা প্রমাণ করে আবারও বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব জানান দিলেন ভারতের এই ব্যাটিং গ্রেট। দীর্ঘ সাড়ে চার বছর পর আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আবারও সিংহাসন ফিরে পেয়েছেন তিনি।

আজ বুধবার (১৪ জানুয়ারি) পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানেই দেখা গেছে এক ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটিং তালিকায় শীর্ষে উঠে এসেছেন কোহলি। ২০২১ সালের জুলাই মাসে শীর্ষস্থান হারানোর পর আবারও চূড়ায় ফিরতে তার সময় লাগল দীর্ঘ ৪২ মাস।

কোহলির এই রাজকীয় প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভাদোদরায় খেলা দুর্দান্ত এক ইনিংস। গত রবিবার কিউইদের দেওয়া ৩০১ রানের লক্ষ্য তাড়ায় ৯১ বলে ৯৩ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন তিনি। এই ইনিংস দিয়েই গড়েছেন একটি রেকর্ডও।  ৯৩ রানের সেই ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েন কোহলি।

২০১৩ সালের অক্টোবরে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন কোহলি। এ নিয়ে মোট ১১ বার তিনি ওয়ানডে ব্যাটিংয়ের এক নম্বরে উঠলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮২৫ দিন তালিকার শীর্ষে থাকলেন কোহিল, যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

তবে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার তালিকায় কোহলির অবস্থান এখন দশম। এই তালিকায় ২ হাজার ৩০৬ দিন শীর্ষে থেকে সবার উপরে রয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস।

বর্তমানে ৭৮৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন কোহলি। তবে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল; মাত্র এক পয়েন্ট কম (৭৮৪) নিয়ে তিনি আছেন দুইয়ে।

অন্যদিকে শীর্ষস্থান হারিয়ে দুই ধাপ নিচে নেমে তিনে চলে গেছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আর কোনো বড় পরিবর্তন আসেনি।

বিরাট কোহলি আইসিসি

সংশ্লিষ্ট সংবাদ: বিরাট কোহলি

২৩ মে ২০২৬
এবার ম্যাচ শেষে হাত মেলালেন না কোহলিও, শুরু বিতর্ক
০৭ নভেম্বর ২০২৫
কোহলিকে সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার মনে করেন ওয়াহ
২৫ অক্টোবর ২০২৫
কঠিন পরিস্থিতিই সেরাটা বের করে আনে : কোহলি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালে ঐতিহাসিক টেস্টে মাঠে নামছে বাংলাদেশ
  2. বাবার মৃত্যুর শোক কাটিয়ে কবে মাঠে ফিরবেন মেসি?
  3. ওয়ানডেতেও বড় জয়ে শুরু বাংলাদেশের
  4. নতুন ইউরোপিয়ান মৌসুমের প্রথম ট্রফির লড়াইয়ে নামছে পিএসজি-ভিলা
  5. ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
  6. বাংলাদেশকে নিয়ে কী ভাবছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x