বিপিএল প্লে-অফ
টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট
টস করছেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রংপুর অধিনায়ক লিটন দাস। ছবি : রংপুর রাইডার্স
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বিপিএল এখন প্লে-অফে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে সিলেট।
পয়েন্ট টেবিলের তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করে রংপুর। অন্যদিকে, চতুর্থ হয়ে প্লে-অফে আসে সিলেট। আজ যারা জিতবে, তারা অবশ্য সরাসরি ফাইনালে উঠবে না। তবে, হারলেই বিদায় নিশ্চিত। বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে, প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে।
গ্রুপ পর্বে প্রতিটি দল দুবার করে একে অপরের মোকাবিলা করেছে। সেখানে প্রথম দেখায় সিলেট জিতেছে ৬ উইকেটে। পরের দেখায় শোধ নেয় রংপুর। তারাও জেতে ৬ উইকেটের ব্যবধানে।

স্পোর্টস ডেস্ক