Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১২:১০, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:১৩, ২৫ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:১০, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:১৩, ২৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
সাফজয়ী নারী ফুটসাল দলকে ছাদ খোলা বাসে সংবর্ধনা 
সাফজয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে মির্জা ফখরুলের অভিনন্দন
পাকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে শিরোপার পথে বাংলাদেশ
সাফে অপ্রতিরোধ্য বাংলাদেশের আরেকটি জয়

ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলার নারীরা

স্পোর্টস ডেস্ক
১২:১০, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:১৩, ২৫ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:১০, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:১৩, ২৫ জানুয়ারি ২০২৬
সাফ ফুটসালে দাপট দেখিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। ছবি : বাফুফে

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের মেয়েরা নিজেদের অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। ফুটবলের পর এবার সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন ফুটসালেও। ফুটসালের সংক্ষিপ্ত সংস্করণে প্রথম শিরোপা এনে দিলেন সাবিনা-কৃষ্ণারা। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে আজ রোববার (২৫ জানুয়ারি) মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে নিয়ে ছেলেখেলাই করেছে বাংলার মেয়েরা। ম্যাচে অবশ্য আগে লিড নিয়েছিল মালদ্বীপ। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যে ডিফেন্ডার মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ দলটি। সাবিনার পেনাল্টি গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

১৩ মিনিটে বক্সের সামনে থেকে ফ্রি কিকে সরাসরি জালে বল জড়ালে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় বাংলাদেশ। তিন মিনিট পর বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে দারুণ শটে দলের লিড দ্বিগুণ করেন কৃষ্ণা রানী। পরের মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে গোলমুখের সামনে থাকা লিপিকে বল বাড়িয়ে দেন নিলুফা নীলা। সহজেই ব্যবধান ৪-১ করেন লিপি।

খানিক বাদে মাসুরার ছোট কর্নারের পর লিপির আলতো টোকায় আরও এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে শেষ পর্যন্ত ৬-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও ৮ গোল দেয় বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১। ৬ ম্যাচে বাংলাদেশ ৩৮ গোল করেছে,  বিপরীতে হজম করেছে মাত্র ৯ গোল।

বাংলাদেশ নারী ফুটসাল দল সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ নারী ফুটসাল দল

২৫ জানুয়ারি ২০২৬
সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে মির্জা ফখরুলের অভিনন্দন
১৫ জানুয়ারি ২০২৬
ভারতকে পাত্তা দিল না বাংলাদেশ
২৪ ডিসেম্বর ২০২৫
সাবিনাকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
  1. আজই চূড়ান্ত হবে পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য?
  2. বিসিবির নতুন টুর্নামেন্ট : কোন দলে খেলবেন কারা?
  3. বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ‘প্ল্যান বি’ তৈরি
  4. জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন, যা বলল ফেডারেশন
  5. অপ্রতিরোধ্য থেকেই বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ
  6. বাংলাদেশকে বাদ দিয়ে বড় বিপদে ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x