Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৩৪, ০৬ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৩৪, ০৬ মার্চ ২০২৬
আরও খবর
এশিয়ান কাপ শেষে দেশে ফিরছেন ফুটবলাররা
হঠাৎ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার বার্তা বাটলারের?
হার দিয়েই এশিয়ান কাপের মিশন শেষ হলো বাংলাদেশের
বাঁচা-মরার ম্যাচে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
চমক দিয়ে উজবেকিস্তানের বিপক্ষে একাদশ সাজাল বাংলাদেশ

উত্তর কোরিয়ার কাছে হেরে যা বললেন বাটলার

স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৩৪, ০৬ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:৩০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৩৪, ০৬ মার্চ ২০২৬
বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার। ছবি : বাফুফে

নারী এশিয়ান কাপে শক্তিশালী চীনের বিপক্ষে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে অবশ্য ততটা ভালো ফুটবল খেলতে পারল না লাল-সবুজের প্রতিনিধিরা। ফলাফলও স্পষ্ট– চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও আজ শুক্রবার (৬ মার্চ) উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে সাবিনা-মারিয়ারা।

দুই দলের পার্থক্যটাও যে অনেক। ফিফা র‌্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার অবস্থান নবম আর বাংলাদেশের ১১২তম। র‍্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা দলের কাছে এমন বড় হারকে মোটেও ‘লজ্জার’ বা ‘অসম্মান’র মনে করছেন না বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাটলার প্রতিপক্ষের শক্তির প্রশংসা করে বলেন, ‘আমরা আজ একটি অসাধারণ দলের বিপক্ষে খেলেছি। এটি আমাদের জন্য বড় শিক্ষা। উত্তর কোরিয়ার মতো দলের কাছে ৫-০ বা ৭-০ গোলে হেরে যাওয়া কোনো লজ্জার বিষয় নয়।’

ম্যাচের প্রথমার্ধের অনেকটা সময় উত্তর কোরিয়াকে আটকে রাখতে পারলেও শেষ পর্যন্ত ৫ গোল হজম করতে হয় বাংলাদেশকে। তবে এতে হতাশ নন কোচ। বাটলারের মতে, ‘আমি দুঃখিত বা হতাশ নই মোটেও। আপনি কি প্রতিপক্ষ বিবেচনা করেছেন যাদের সঙ্গে ৩০-৪০ মিনিটেও ৪ গোল হয়ে যেতে পারতো। চীন ও উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে খেললে আপনি গোল খাবেন-ই।’

গত দুই ম্যাচে বাংলাদেশ মোট ৭টি গোল খেয়েছে, যার মধ্যে ৬টিই এসেছে মাত্র দুই মিনিটের ব্যবধানে। চীনের বিপক্ষে ৪৩ ও ৪৪ মিনিটে গোল খাওয়ার পর আজ উত্তর কোরিয়ার বিপক্ষেও প্রথমার্ধের ইনজুরি সময়ে এবং ম্যাচের ৬৩ ও ৬৫ মিনিটে জোড়া গোল হজম করে বাংলাদেশ।

এত দ্রুত গোল খাওয়ার পেছনে মনোযোগের অভাবকে দায়ী করছেন বাটলার। তিনি বলেন, ‘মনযোগের অভাব একটা কারণ হতে পারে। আবার আপনাকে এটাও মনে রাখতে হবে আপনি উত্তর কোরিয়া, চীনের সঙ্গে খেলছেন। তারা কেবল ভালো ফুটবলারই নয়, উঁচু মানের অ্যাথলেটও। আমরা ভুল করবই এবং যাত্রাপথে শিখব।’

আজকের ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তিনটি পরিবর্তন করেন বাটলার, যা ফুটবলে সাধারণত দেখা যায় না। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি জানান, ‘চীনের ম্যাচে শেষের দিকে ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়েছিল। সেটি মাথায় রেখেই আজ আগেভাগে পরিবর্তন করেছি। ম্যাচের ফলে হয়তো মনে হতে পারে সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু আমার কাছে কয়েকজনকে ক্লান্ত মনে হচ্ছিল।’

চীনের বিপক্ষে ঋতুপর্ণারা কিছু আক্রমণ করলেও আজ উত্তর কোরিয়ার বিপক্ষে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা ক্ষিপ্ত হন কোচ। তিনি বলেন, ‘আমি মাত্রই বললাম যে আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলেছি। তারা আমাদের কোনো সুযোগই দেয়নি। আপনারা হয়তো আমার আগের কথাগুলো খেয়াল করেননি।’

নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে বাটলার জানান, বাংলাদেশ এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি যেখানে উত্তর কোরিয়ার মতো দলকে টেক্কা দেওয়া সম্ভব। তাই মেয়েদের সমালোচনা না করে বাস্তবতাকে মেনে নেওয়ার আহ্বান জানান বাটলার।

বাংলাদেশ নারী ফুটবল দল নারী এশিয়ান কাপ পিটার বাটলার

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ নারী ফুটবল দল

১০ মার্চ ২০২৬
এশিয়ান কাপ শেষে দেশে ফিরছেন ফুটবলাররা
০৯ মার্চ ২০২৬
হঠাৎ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার বার্তা বাটলারের?
০৯ মার্চ ২০২৬
বাঁচা-মরার ম্যাচে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যে যোগ্যতায় বিসিবি সভাপতি হতে চান তামিম
  2. ফুরফুরে বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়ে
  3. বিপিএলে দুর্বার বোলিংয়ের পুরস্কার পেলেন তাসকিন
  4. ভালভার্দের হ্যাটট্রিকে ম্যানসিটিকে উড়িয়ে দিল রিয়াল
  5. পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
  6. যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x