বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কারা কোন গ্রুপে
বাছাইপর্বের যুদ্ধ শেষ। নতুন পরিসরে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন ফুটবল বিশ্বকাপ। আগেই নিশ্চিত ছিল ৪২ দল। আজ বুধবার (১ এপ্রিল) বাছাইয়ের শেষ দিনে নিশ্চিত হয়েছে বাকি ৬ দল। অপেক্ষা এখন মূলপর্বের। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের ২৩তম আসর।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের ড্র। ৪৮টি দল ১২ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে গ্রুপ পর্বে। ড্রয়ে ৬টি দলের জায়গা ফাঁকা ছিল। বাছাইপর্ব শেষ হওয়ায় এখন নিশ্চিত হওয়া গেছে সেই ৬ দলও।
চলুন দেখে নেওয়া যাক কোন গ্রুপে কারা পড়ল...
গ্রুপ ‘এ’
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
গ্রুপ ‘বি’
কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ ‘সি’
ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ‘ডি’
যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
গ্রুপ ‘ই’
জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ ‘জি’
বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ ‘এইচ’
স্পেন, কাবো ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ ‘আই’
ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ ‘জে’
আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ ‘কে’
পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ ‘এল’
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

স্পোর্টস ডেস্ক