আজই সভায় বসছেন বিসিবির অ্যাডহক কমিটি
নির্বাচনে অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড। জাতীয় দলের সািবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলন করে এ কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল ইসলাম এহসান।
তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি আজই প্রথম বোর্ড সভায় বসছেন। ইতোমধ্যে মিরপুরে হাজির হয়েছেন তামিম। আসছেন বাকি পরিচালকরাও।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মিরপুরে বিসিবি ভবনে শুরু হবে এই সভা। আর এই সভাতেই নির্ধারিত হতে পারে কে কোন বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন।
১১ সদস্যের এডহক কমিটিতে রয়েছেন যারা
সভাপতি : তামিম ইকবাল।
সদস্য : রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

স্পোর্টস ডেস্ক