Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:০৫, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০৬, ১১ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০৫, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০৬, ১১ এপ্রিল ২০২৬
আরও খবর
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে গেল কারা, কার প্রতিপক্ষ কে?
পারল না রিয়াল মাদ্রিদ, ঘরের মাঠে জিতে সেমিতে বায়ার্ন
সেমিফাইনাল নিশ্চিতে রাতে রিয়ালের বায়ার্ন পরীক্ষা
বিবর্ণ লিভারপুলকে আরেকবার হারিয়ে সেমিতে পিএসজি
জিতেও বার্সার বিদায়, ৯ বছর পর সেমিতে আতলেতিকো

স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে বয়কট রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক
২০:০৫, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০৬, ১১ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০৫, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:০৬, ১১ এপ্রিল ২০২৬
রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ছবি : রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ফুটবলে বইছে উত্তাল হাওয়া। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে এবার বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থগিত করার ঘোষণা দিয়েছে ক্লাবটি। আজ শনিবার (১১ এপ্রিল) এমন খবরই প্রকাশ করেছে গোল ডটকম।

রিয়ালের দাবি, স্পেনের বর্তমান রেফারিং ব্যবস্থা এখন কেবল ‘অন্যায্য’ নয়, বরং ‘প্রভাবিত।’ যা সরাসরি ম্যাচের ফলাফল বদলে দিচ্ছে। রেফারিং ব্যবস্থার সংস্কার নিয়ে আয়োজিত প্রাথমিক আলোচনাগুলোতে রিয়াল মাদ্রিদের জেনারেল ম্যানেজার হোসে আনহেল সানচেজ অংশ নিলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। সানচেজ সরাসরি ফেডারেশন সভাপতি রাফায়েল লুজানকে জানিয়ে দিয়েছেন যে, এই চুক্তিতে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই স্বাক্ষর করবে না।

ক্লাবের সূত্রমতে, লা লিগায় জিরোনা এফসির বিপক্ষে ম্যাচটি ছিল রিয়ালের এমন কঠোর সিদ্ধান্তের পেছনে প্রধান প্রভাবক। ম্যাচে জিরোনার এক খেলোয়াড় কিলিয়ান এমবাপেকে কনুইয়ের গুতো দিয়ে রক্তাক্ত করেন। ফরাসি তারকা বক্সের মধ্যে ফাউলের শিকার হলেও আলবার্তোলা রোজাস খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভিডিও অ্যাসিন্ট্যান্ট রেফারিও রিপ্লে দেখার প্রয়োজন বোধ করেননি।

রিয়ালের অভ্যন্তরীণ মহলের বিশ্বাস, রেফারিদের এমন রহস্যজনক সিদ্ধান্তের কারণেই তারা লিগে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বর্তমান ব্যবস্থার ওপর থেকে ক্লাবটি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে।

দুই পক্ষের এই তিক্ততা সম্প্রতি দেখা গেছে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও। বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এই উত্তেজনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। বার্নাব্যুতে সেদিন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিনের সঙ্গে ছিলেন স্প্যানিশ ফুটবল প্রধান রাফায়েল লুজান। তবে প্রটোকল অনুযায়ী সামনের সারিতে নয়, বরং লুজান বসেন গ্যালারির তৃতীয় সারিতে। তাতেই ক্লাব ও ফেডারেশনের সঙ্গে শীতল সম্পর্কের আভাস জোরেশোরে মেলে। 

সবমিলিয়ে রিয়াল মনে করে, তাদের পারফরম্যান্সে কিছু ঘাটতি থাকলেও পয়েন্ট হারানোর অন্যতম কারণ রেফারিং। যতদিন এই ব্যবস্থায় আমূল পরিবর্তন না আসছে, ততদিন নিজেদের অবস্থানে অনড় থাকবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ কিলিয়ান এমবাপ্পে

সংশ্লিষ্ট সংবাদ: রিয়াল মাদ্রিদ

০৮ এপ্রিল ২০২৬
এক যুগ পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
০৪ এপ্রিল ২০২৬
মায়োর্কার কাছে হেরে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ
০৭ মার্চ ২০২৬
শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় রিয়াল মাদ্রিদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার জুটি ভাঙলেন রিশাদ
  2. টাইট বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ
  3. প্রথম পাওয়ার প্লে বাংলাদেশের অনুকূলে
  4. প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
  5. বিসিবির ক্যাপ্টেনস কার্ডে যেসব সুবিধা পাবেন অধিনায়করা
  6. নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x