Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
২১:০৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০৮, ১৬ এপ্রিল ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
২১:০৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০৮, ১৬ এপ্রিল ২০২৬
আরও খবর
বাংলাদেশ সফরে কী আসবে ভারত?
আম্পায়ার সৈকতকে নিয়ে যা বলল বিসিবি
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন
চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফরে সহকারী কোচ ইমরুল কায়েস

বিসিবির ক্যাপ্টেনস কার্ডে যেসব সুবিধা পাবেন অধিনায়করা

ক্রীড়া প্রতিবেদক
২১:০৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০৮, ১৬ এপ্রিল ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
২১:০৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০৮, ১৬ এপ্রিল ২০২৬
ক্যাপ্টেনস কার্ড হাতে বিসিবি কর্তাদের সঙ্গে অধিনায়করা। ছবি : বিসিবি

জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মানিত করতে নতুন এক উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অধিনায়কদের হাতে এই কার্ড তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও বোর্ডের অন্য সদস্যরা।

জাতীয় দলের জার্সিতে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই কার্ড চালু করা হয়েছে।

বিসিবি সভাপতি তামিম তার স্বাগত বক্তব্যে বলেন, ‘ক্যাপ্টেনস কার্ড দিয়ে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএলসহ যেকোনো ইভেন্টেই স্টেডিয়ামে যেতে পারবেন সাবেক অধিনায়করা। এছাড়া এই কার্ডধারী কেউ অসুস্থ হলে, দেশে বা দেশের বাইরে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বিসিবির মেডিকেল টিম সবসময় তাকে সাহায্য করবে। দেশের বাইরে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তাকে বিসিবির মেডিকেল টিম সহায়তা করবে।’

এসবের পাশাপাশি স্টেডিয়ামে ভিভিআইপি কার পার্কিংয়ের সুবিধা পাবেন ক্যাপ্টেনস কার্ডধারীরা। যারা এখনও খেলছেন, তারা অবসরে যাওয়ার পর হেলথ ইন্সুরেন্সের সুবিধা পাবেন এই কার্ডের মাধ্যমে।

আশির দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দেশের মোট ৩৩ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন।  যাদের মধ্যে ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৬ জন নারী অধিনায়ক। পুরুষ অধিনায়কদের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল, মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, ফারুক আহমেদ, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন না।

নারী অধিনায়কদের মধ্যে কেবল রুমানা আহমেদ উপস্থিত ছিলেন। বিসিবি জানিয়েছে, যারা ছিলেন না, তারা যে কোনো সময়ই এই কার্ড গ্রহণ করতে পারবেন।

বিসিবি তামিম ইকবাল
০৮ জুন ২০২৬
নির্বাচনের একদিন পরই পদত্যাগ বিসিবি পরিচালকের
০৬ জুন ২০২৬
পরিচালকদের ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে স্টেডিয়ামে ঢুকতে বললেন তামিম
০৪ জুন ২০২৬
বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর কারণ স্পষ্ট করল আইসিসি
২৬ মে ২০২৬
নির্বাচনের আগেই বিসিবি পরিচালক ৮ জন
১৭ মে ২০২৬
বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
১১ মে ২০২৬
বিসিবির অ্যাডহক কমিটি গঠনের বৈধতা নিয়ে রিট খারিজ
০৬ মে ২০২৬
বোর্ডসভায় যেসব সিদ্ধান্ত নিল বিসিবি
০৬ মে ২০২৬
একদিন পর আজ আবারও বোর্ডসভায় বসবে বিসিবি
০৫ মে ২০২৬
জাতীয় দলের দায়িত্ব ছেড়ে নতুন মিশনে সালাউদ্দিন
০৪ মে ২০২৬
বোর্ড সভা শেষে নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত জানাল বিসিবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এখনো জয়ের আশা দেখছেন হ্যাজলউড
  2. চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে নিয়ে পরিকল্পনা জানালেন শান্ত
  3. ডারউইনে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
  4. যে কারণে স্টাম্পে বল লেগেও বেঁচে যান গ্রিন
  5. অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভাঙলেন মিরাজ
  6. মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর অন্যরকম রেকর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x