Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:২৫, ২৬ মে ২০২৬
আপডেট: ১৮:২৬, ২৬ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:২৫, ২৬ মে ২০২৬
আপডেট: ১৮:২৬, ২৬ মে ২০২৬
আরও খবর
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন
চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফরে সহকারী কোচ ইমরুল কায়েস
বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির
যুবদলের কোচিং প্যানেলে একঝাঁক তারকা

নির্বাচনের আগেই বিসিবি পরিচালক ৮ জন

স্পোর্টস ডেস্ক
১৮:২৫, ২৬ মে ২০২৬
আপডেট: ১৮:২৬, ২৬ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:২৫, ২৬ মে ২০২৬
আপডেট: ১৮:২৬, ২৬ মে ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ৭ জুন। বর্তমানে চলছে নির্বাচনের আগের আনুষ্ঠানিকতা। নির্বাচনের আগেই অবশ্য বিসিবি পরিচালক হওয়া চূড়ান্ত হয়ে গেছে আট জনের। এর মধ্যে সাত জনই ক্যাটাগরি ‘এ’ থেকে আর একজন ক্যাটাগরি ‘সি’ থেকে।

সোমবার (২৫ মে) ছিল বিসিবি নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবি। সেখানেই দেখা যায় এই তথ্য। ফলে ক্যাটাগরি-১ থেকে এখন মাত্র দুটি বিভাগে ভোটের লড়াই অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রাম বিভাগ থেকে নিজেকে সরিয়ে নেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম (অপু)। তাঁর এই সরে দাঁড়ানোর ফলে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে যান সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা) এবং মঈন উদ্দিন চৌধুরী (লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা)।

মিনহাজুল আবেদীন নান্নু ছাড়াও ক্যাটাগরি-১ থেকে বিনা ভোটে পরিচালক হয়েছেন আরও ৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে দুইজন– সাইদ বিন জামান (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)। সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা), রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা ক্রীড়া সংস্থা) ও রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)।

ক্যাটাগরি-৩ এ একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা বাধায় পরিচালক হয়ে যান তিনি। চট্টগ্রামের এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক এর আগে ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে নাজমুল হাসান পাপনের প্রথম মেয়াদের পরিচালনা পর্ষদেও তিনি পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবসমূহ) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ১ জন পরিচালক নির্বাচিত হয়ে আসেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সরাসরি মনোনয়নে পরিচালক হন আরও ২ জন। সব মিলিয়ে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়।

১ নম্বর ক্যাটাগরিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুটি করে এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ থেকে একটি করে পরিচালক পদ রয়েছে। পাঁচটি বিভাগে সাত জন বিনা ভোটে নির্বাচিত হয়ে যাওয়ায় এই ক্যাটাগরিতে এখন বাকি মাত্র তিনটি পদের জন্য দুটি বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা বিভাগের দুটি পরিচালক পদের বিপরীতে লড়াইয়ে আছেন তিনজন প্রার্থী। তারা হলেন— মো. শফিকুল আলম (খুলনা), শান্তনু ইসলাম (যশোর) ও মো. আব্দুছ সালাম (চুয়াডাঙ্গা)। অন্যদিকে, বরিশাল বিভাগের একমাত্র পদের জন্য লড়াই করছেন দুই জন— মো. মিজানুর রহমান (বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও মো. মুনতাসির আলম চৌধুরী (ভোলা)।

বিসিবি বিসিবি নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: বিসিবি

১৩ জুলাই ২০২৬
বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির
০৯ জুন ২০২৬
বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?
০৮ জুন ২০২৬
নির্বাচনের একদিন পরই পদত্যাগ বিসিবি পরিচালকের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা, চাপে ইনফান্তিনো
  2. শিরোপাহীন মৌসুমেও রেকর্ড আয় রিয়াল মাদ্রিদের
  3. কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ
  4. বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনায় বিতর্কের মুখে ফিফা
  5. ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন
  6. রদ্রির ব্যাপারে প্রাথমিক আলোচনায় রিয়াল-ম্যানসিটি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x