নাহিদের ঝড়ে বল হাতে নিয়ন্ত্রণ বাংলাদেশের
ধীরগতির পিচে বেশ ধীর লয়েই খেলছে নিউজিল্যান্ড। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিকে থিতু হতে দেননি বোলাররা। অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। কিউই ওপেনার হেনরি নিকোলস ২৬ বলে ১৩ করে লেগবিফোর হন নাহিদের বলে।
২৫ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। উইল ইয়ংকেও সাজঘরের পথ দেখান নাহিদ। নাহিদের প্রায় ১৪৭ কিলোমিটার গতির বাউন্সারে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন ইয়ং। ৭ বলে ২ করে ইয়ং ফিরলে ২৮ রানে ২ উইকেটে পরিণত হয় কিউইরা।
১৫ ওভার শেষে স্কোরবোর্ডে ৪৬ রান জমা করে নিউজিল্যান্ড, বিনিময়ে হারায় ২ উইকেট।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
আজ সোমবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। চোট পাওয়া মুস্তাফিজুর রহমান আজও একাদশের বাইরে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক