Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৬, ১২ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৬, ১২ আগস্ট ২০২৬
আরও খবর
অস্ট্রেলিয়ায় প্রথম পরীক্ষায় লেটার মার্ক নিয়ে পাস করলেন পেসাররা
হাসানের ইতিহাস গড়া বোলিংয়ে অস্ট্রেলিয়ার সর্বনাশ
বাংলাদেশের পেস আগুনে পুড়ছে অস্ট্রেলিয়া
তাসকিনের বলে বাংলাদেশের উইকেটের ‘ছক্কা’
ইবাদতের স্যালুটে ভাঙল স্মিথ-ক্যারির জুটি

বাংলাদেশকে নিয়ে কী ভাবছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক
১৫:০০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৬, ১২ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:০০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৬, ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ছবি : এএফপি

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ঐতিহাসিক এই লড়াইয়ের আগে টাইগারদের নিয়ে কোনো ধরনের রাখঢাক না রেখে বেশ সতর্ক বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তার পরিষ্কার কথা, বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে গড়াচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন অজি দলপতি।

বাংলাদেশকে কেমন প্রতিপক্ষ হিসেবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, ‘আমি মনে করি না যে, ক্যারিয়ারে কখনো কোনো সহজ টেস্ট ম্যাচ খেলেছি। তাই বাংলাদেশও আমাদের জন্য বেশ শক্ত প্রতিপক্ষ হবে।’

মাঠে কিছুটা অচেনা ভাব থাকবে জানিয়ে কামিন্স বলেন, ‘আমাদের দলে এমন কয়েকজন ক্রিকেটার আছে, যারা ওদের অনেক খেলোয়াড়কে এর আগে খুব একটা দেখেনি। ফলে মাঠে কিছুটা অচেনা একটা ভাব তো থাকবেই। তবে গত কয়েক বছরে তারা বেশ কিছু বড় জয় পেয়েছে এবং দলে বেশ কিছু ভালো প্রতিভা রয়েছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।’

বাংলাদেশের স্কোয়াড নিয়ে এখনই বড় কোনো মন্তব্য করতে নারাজ অসি কাপ্তান। তার মতে, ‘এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা কঠিন। হয়তো আরও কিছুদিন পর জিজ্ঞেস করলে আরও ভালোভাবে বলতে পারব। তবে আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে আপনি কিছুটা নার্ভাস থাকবেন, কারণ তাদের দলে বেশ কিছু বড় মাপের খেলোয়াড় রয়েছে।’

এদিকে ডারউইনের উইকেট সম্পর্কে কামিন্স জানান, এখানকার পিচ বেশ শক্ত এবং ব্যাটিংয়ের জন্য দারুণ হতে পারে। তিনি বলেন, ‘উইকেটটা দেখে বেশ ভালো মনে হচ্ছে। আমি নিজে গিয়ে উইকেট স্পর্শ করে দেখেছি, বেশ শক্ত মনে হয়েছে। গত বছর অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচে এখানে ভালো রান হয়েছিল, যেখানে পর্যাপ্ত পেস ও বাউন্সও ছিল। তাই এবার ঠিক কী ধরনের উইকেট মিলবে, তা এখনই শতভাগ নিশ্চিত বলা না গেলেও দেখতে বেশ ভালোই মনে হচ্ছে।’

প্যাট কামিন্স বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

সংশ্লিষ্ট সংবাদ: প্যাট কামিন্স

০৯ জানুয়ারি ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত অসি অধিনায়ক কামিন্স
১৬ এপ্রিল ২০২৪
উইজডেনের বর্ষসেরার তালিকায় জায়গা পেলেন যারা
২৮ জানুয়ারি ২০২৪
প্যাট কামিন্সের চোখে শামার জোসেফ ‘সুপারস্টার’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালে ঐতিহাসিক টেস্টে মাঠে নামছে বাংলাদেশ
  2. বাবার মৃত্যুর শোক কাটিয়ে কবে মাঠে ফিরবেন মেসি?
  3. ওয়ানডেতেও বড় জয়ে শুরু বাংলাদেশের
  4. নতুন ইউরোপিয়ান মৌসুমের প্রথম ট্রফির লড়াইয়ে নামছে পিএসজি-ভিলা
  5. ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
  6. বাংলাদেশকে নিয়ে কী ভাবছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x