শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সেই সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আজ সোমবার (১১ মে) মিচেল মার্শকে দুই সিরিজের অধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্কোয়াড তিন নতুন মুখ থাকলেও শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে আসবে অসিরা।
অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াডে তিন নতুন মুখ হলেন— অলি পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন তাঁরা।
প্রত্যাশিতভাবেই বিশ্রামে রাখা হয়েছে দলের তিন মূল পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে। তবে পেস আক্রমণে ধার বাড়াতে দলে ফেরানো হয়েছে বিলি স্ট্যানলেক ও রিলি মেরেডিথকে।
এদিকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা পাননি। বাংলাদেশ সফরে আসছেন ট্রাভিস হেড, কুপার কনলি ও বেন ডোয়ার্শুইসরা।
আগামী ৯ জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১১ জুন। ১৪ জন দুই দল মুখোমুখি হবে শেষ ওয়ানডেতে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে যাবে দুদল। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, অ্যাডাম জাম্পা।

স্পোর্টস ডেস্ক