Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:৫০, ১২ মে ২০২৬
আপডেট: ১৪:২৭, ১২ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫০, ১২ মে ২০২৬
আপডেট: ১৪:২৭, ১২ মে ২০২৬
আরও খবর
বাংলাদেশের কাছে লজ্জার হারে পাকিস্তানকে ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটার
হারের পর শাস্তিও পেলেন সালমান
পাকিস্তানের বিপক্ষে যে রেকর্ড শুধুই বাংলাদেশের
‘ফ্যান্টাস্টিক...ফ্যাবুলাস উইন, ইউ নেম ইট!’
সিলেট টেস্ট: একজনকে আউটের অপেক্ষা, জয়ের পথে বাংলাদেশ

দ্রুত উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৩:৫০, ১২ মে ২০২৬
আপডেট: ১৪:২৭, ১২ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫০, ১২ মে ২০২৬
আপডেট: ১৪:২৭, ১২ মে ২০২৬

মধ্যাহ্ন বিরতি থেকে এসে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছিল পাকিস্তান। দুই অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল সুযোগ দিচ্ছিলেন না বাংলাদেশের বোলারদের। আজানকে ফিরিয়ে সেই জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ।

আজ মঙ্গলবার (১২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৭২ রান করেছে পাকিস্তান। জয়ের জন্য এখনো তাদের প্রয়োজন ২০৬ রানের।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিলেন আজান-আব্দুল্লাহ জুটি। দ্বিতীয় উইকেটে তাদের অর্ধশত রানের জুটিতে বাংলাদেশের মাথা ব্যাথ্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ১৩তম ওভারে এসে সেটি ভাঙলেন মিরাজ। বোল্ড করে ফেরালেন আজানকে। ফেরার আগে ৩৩ বলে ১৫ রান করেছেন তিনি।

চার নম্বরে ব্যাটিংয়ে আসা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে উইকেটে দাঁড়াতে দেননি নাহিদ রানা। তার গতিময় বল আলতো করে শানের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ৫ বলে ২ রান করে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক।

এক উইকেট শিকার করে লাঞ্চে বাংলাদেশ

জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২৬৮ রান। এই মাঠে চতুর্থ ইনিংসে এখন পর্যন্ত যা অসম্ভব। এখানে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ২০১০ সালে বাংলাদেশের দেওয়া ২০৯ রান তাড়া করে ইংলিশরা।

রেকর্ড গড়ার চাপ নিয়ে মাঠে নামা পাকিস্তান খেই হারিয়েছে ইনিংসের প্রথম ওভারে। ওভারের শেষ বলে ওপেনার ইমাম-উল-হককে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাসের হাতে ক্যাচ দেন ইমাম। ৩ রানে প্রথম উইকেট হারায় সফরকারী পাকিস্তান।

নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। তবে, আব্দুল্লাহ ফজলের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন নাকচ করে দেন আম্পায়ার।

চার ওভারে ৬ রান দিয়ে এক উইকেট শিকার করেই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।

এর আগে ৭০.৩ ওভারে ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসের ২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬৭।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-পাকিস্তান

০৮ মে ২০২৬
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই
২৭ অক্টোবর ২০২৫
বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একমত ঢাকা-ইসলামাবাদ
২৪ জুলাই ২০২৫
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ‘অন অ্যারাইভাল ভিসা’ সমঝোতা স্মারক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাফের একদিন আগে বাংলাদেশের অধিনায়ক বদল
  2. নতুন রেকর্ডে রোনালদোর পাশে মেসি
  3. তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাইজুল
  4. সমালোচনার জবাব দিলেন জ্যোতি
  5. বিশ্বকাপে জিততে চান বাংলাদেশ অধিনায়ক
  6. বাংলাদেশ দলের নতুন কোচ নিয়ে যে বার্তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x