সিলেট টেস্ট
ওপেনিংয়ের ব্যর্থতা ঢাকার চেষ্টায় বাংলাদেশ
বাংলাদেশ যেন ব্যাটিংয়ে নামেই এই ভেবে—ব্যর্থ হবেন ওপেনাররা। ব্যতিক্রম ঘটেনি সিলেট টেস্টেও। দিনের শুরুতে উইকেট বিলিয়ে দেন দুই ওপেনার। প্রথম ইনিংসের দ্বিতীয় বলে মোহাম্মদ আব্বাসের ডেলিভারিতে স্লিপে সালমান আগার হাতে ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসান জয়। রানের খাতা খোলার আগেই নেই উইকেট।
আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও ফিরিয়েছেন আব্বাস। ১০ম ওভারে শেষ বলে আব্বাসকে ফিরতি ক্যাচ দেন তামিম। ৪৪ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন। ফেরার আগে ২৬ রান আসে তামিমের ব্যাট থেকে।
দলের হাল ধরতে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
সিলেট টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে দ্বিতীয় ও শেষ টেস্ট। আজ শনিবার (১৬ মে) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সফরকারীদের সামনে ম্যাচটি মান রক্ষার।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে পড়া সাদমান ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। পেসার ইবাদত হোসেনকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে শরীফুল ইসলামকে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

স্পোর্টস ডেস্ক