Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:০৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১৮:০৯, ১৭ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:০৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১৮:০৯, ১৭ মে ২০২৬
আরও খবর
মুশফিকের সেঞ্চুরি, বড় লিডের পথে বাংলাদেশ
সুন্দর সকাল কাটিয়ে লাঞ্চে বাংলাদেশ
চার উইকেট তুলে পাকিস্তানকে লাঞ্চে পাঠিয়েছে বাংলাদেশ
তাসকিনে সকাল শুরু
প্রথম দিন শেষে ২৫৭ রানে এগিয়ে বাংলাদেশ

নাহিদ-তাইজুলদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় দিন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৮:০৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১৮:০৯, ১৭ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:০৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১৮:০৯, ১৭ মে ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচের দৃশ্য। ছবি : বিসিবি

দ্বিতীয় দিনে রঙিন সকাল পার করল বাংলাদেশ। দিনের শুরুতেই পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরল টাইগার বোলাররা। তাসকিন আহমেদের শুরুর পর উইকেট উৎসবে যোগ দিলেন বাকিরাও। পেস আর স্পিন কম্বিনেশনে সফরকারী ব্যাটারদের পরাস্ত করে দ্বিতীয় সেশনেই গুড়িয়ে দিল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে অম্লমধুর সময় কেটেছে টাইগারদের। তবুও দ্বিতীয় দিনটা বাংলাদেশেরই হয়েছে।

আজ রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। অন্যদিকে, নিজেদের প্রথম ইনিংসে ২৩২ রান করেছে পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেও দ্রুতই ফিরেছেন তানজিদ হাসান তামিম (৭ বলে ৪)। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় আর তিনে নামা মুমিনুল হক। দুজন মিলে গড়েন ৭৬ রানের জুটি। দারুণ ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে জয় ফিরলে ভাঙে এই জুটি। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬৪ বলে ৫২ রান করেন জয়।

এরপর মুমিনুলকে সঙ্গ দিতে নামেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে ১৯ রান তোলেন এই দুজন। দিনের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। ফেরার আগে ৬০ বলে ৩০ রান করেন তিনি।

এর আগে বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। এদিন আর বেশিক্ষণ টিকতে পারেনি সফরকারীদের ওপেনিং জুটি৷ দিনের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই তুলে নেন তাসকিন। ফেরান ওপেনার আব্দুল্লাহ ফজলকে (২১ বলে ৯)। উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি হন তিনি।

নিজের পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার আজান আওয়াইসকেও ফেরান তাসকিন। মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৪ বলে ১৩ রান করেন তিনি। তাসকিনের পর দৃশ্যপটে আসেন মিরাজ। প্রথমে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে (২১) ফেরান তিনি। ‍পরে মিরাজের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন সৌদ শাকিল (৮)।

বাকিরা ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যাচ্ছিলেন বাবর আজম। চোটের কারণে ঢাকা টেস্টে খেলতে না পারা এই ব্যাটার তুলে নেন হাফসেঞ্চুরি। বাবরের প্রতিরোধ ভাঙেন নাহিদ রানা। দারুণ বোলিংয়ে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে বাবরকে ফেরান নাহিদ। এর আগে ৮৪ বলে ৬৮ রান করেন তিনি।

বাবর ফিরলে শেষ হয় পাকিস্তানের প্রতিরোধ। পরের ব্যাটাররা আর ইনিংস লম্বা করতে পারেননি। নাহিদ রানা আর তাইজুল ইসলাম মিলে কেটে দেন পাকিস্তানের ব্যাটিং লাইনের লেজ। শেষদিকে সাজিদ খান ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের রান আড়াইশর কাছাকাছি নিয়ে যান।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস : ৭৭ ওভারে ২৭৮/১০

পাকিস্তান প্রথম ইনিংস : ৫৭.৪ ওভারে ২৩২/১০ (আজান ১৩, আব্দুল্লাহ ৯, শান ২১, বাবর ৬৮, সৌদ শাকিল ৮, সালমান ২১, রিজওয়ান ১৩, হাসান ১৮, সাজিদ ৩৮, খুররাম ১০, আব্বাস ০*; তাসকিন ১১-১-৩৭-২, শরিফুল ১১-৩-৩৯-০, মিরাজ ১২.৪-১-৬০-৩, তাইজুল ১৪-৪-৬৭-৩)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ২৬.৪ ওভারে ১১০/৩ (তামিম ৪, জয় ৫২, মুমিনুল ৩০, শান্ত ১৩*; আব্বাস ৮-০-২৯-১, খুররাম ৫.৪-২-১৯-১, হাসান ৫-১-১৮-০, সাজিদ ৮-১-৩৬-০)

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

১ ঘন্টা আগে
মুশফিকের সেঞ্চুরি, বড় লিডের পথে বাংলাদেশ
৪ ঘন্টা আগে
সুন্দর সকাল কাটিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৭ মে ২০২৬
চার উইকেট তুলে পাকিস্তানকে লাঞ্চে পাঠিয়েছে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাহিদ-তাইজুলদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় দিন বাংলাদেশের
  2. অলআউট পাকিস্তান, ৪৬ রানের লিড বাংলাদেশের
  3. চার উইকেট তুলে পাকিস্তানকে লাঞ্চে পাঠিয়েছে বাংলাদেশ
  4. তাসকিনে সকাল শুরু
  5. বিসিবি নির্বাচন ৭ জুন, তফসিল ঘোষণা
  6. প্রথম দিন শেষে ২৫৭ রানে এগিয়ে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x