Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:০০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৩, ০৭ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:০০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৩, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
দ্বিতীয় দিনে হতাশ বাংলাদেশ শিবির, দাপুটে আফগানরা
অবশেষে জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ
বাংলাদেশের অপেক্ষা বাড়িয়ে চা-বিরতিতে আফগানিস্তান
বাংলাদেশের হতাশা বাড়িয়ে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান
বড় চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন ডি ভিলিয়ার্স?

স্পোর্টস ডেস্ক
১৬:০০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৩, ০৭ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:০০, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৩, ০৭ অক্টোবর ২০২৬
দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের ছবি তার ফেসবুক পেজ থেকে নেওয়া

একটি বিশ্বকাপ শেষ হতে না হতেই আরেকটি বিশ্বকাপের গল্প শুরু হয়ে যায়। বাংলাদেশের ক্রিকেটেও এখন সেই নতুন গল্পের শুরু। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মঞ্চ বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। আর সেই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই ধীরে ধীরে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত কয়েকি সিরিজের ব্যাটিং ব্যর্থতার পর এবার ব্যাটিং পরামর্শক নিয়োগ নিয়ে ভাবছে বোর্ড। সেই তালিকায় উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের নাম।

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিসিবি। সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বিসিবি। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং প্যানেলের সঙ্গে কাজও শুরু করেছেন তিনি।

বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবেই মাকেতাকে কোচিং প্যানেলে যুক্ত করেছে বিসিবি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যেহেতু অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। ফলে দেশটির ক্রিকেট, কন্ডিশন ও পরিবেশ সম্পর্কে মাকেতার অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছে বোর্ড।

এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে আরও একজন পরামর্শক নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি। সম্ভাব্য তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের নাম। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী।

তিনি জানিয়েছেন, ভিলিয়ার্স ছাড়াও আরও কয়েকজনের নাম বিবেচনায় রয়েছে। পাশাপাশি সাবেক বাংলাদেশ দলের কোচ অ্যালান ডোনাল্ডের নামও আলোচনায় রয়েছে। পরামর্শক হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হলেও তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনা নেই বিসিবির। বিশ্বকাপকে সামনে রেখে স্বল্পমেয়াদি চুক্তিতেই কাজ করানোর চিন্তা রয়েছে।

বিসিবির কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তাও জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপকে ঘিরে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বোর্ডের। তবে এসব পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ক্রিকেট দল এবি ডি ভিলিয়ার্স বিসিবি

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল

৪৩ মিনিট আগে
দ্বিতীয় দিনে হতাশ বাংলাদেশ শিবির, দাপুটে আফগানরা
২ ঘন্টা আগে
অবশেষে জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ
৩ ঘন্টা আগে
বাংলাদেশের অপেক্ষা বাড়িয়ে চা-বিরতিতে আফগানিস্তান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার একই দলে খেলবেন মেসি ও রোনালদো?
  2. সাব্বিরের হ্যাটট্রিকে ওয়ান্ডারার্সের জালে কিংসের গোল উৎসব
  3. আবুধাবি টেস্ট: হঠাৎ পথ হারিয়ে প্রথমদিন শেষে চাপে বাংলাদেশ
  4. আবুধাবি টেস্ট: এবার ভাঙল লিটন-মিরাজের প্রতিরোধও
  5. চোট থেকে ফিরেই নেইমারের বাজিমাত
  6. আবুধাবি টেস্ট: হঠাৎ ব্যাটিং ধসে যেন পুরোনো রূপে ফিরল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x