ভারতকে পেছনে ফেলে এগিয়ে বাংলাদেশ
সিলেট টেস্টে রোমাঞ্চকর জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের জয় ২-০ ব্যবধানে। এই সিরিজ জয়ে দারুণ এক কীর্তিও গড়েছে বাংলাদেশ। ভারতকে পেছনে ফেলে উপরে উঠে এসেছেন টাইগাররা।
আজ সোমবার (২০ মে) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।
এর আগে ঢাকা টেস্টেও ১০৪ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে প্রথমবার ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। আর ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ভারত।
এছাড়াও বাংলাদেশের পরে অবস্থান করছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে ইংল্যান্ড। ৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে পাকিস্তান আর ৪.১৭ শতাংশ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ।
৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৭৭.৭৮ শতাংশ। এরপর যথাক্রমে তিন ও চার নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা (৭৫.০০ শতাংশ পয়েন্ট) ও শ্রীলঙ্কা (৬৬.৬৭ শথাংশ পয়েন্ট)।

স্পোর্টস ডেস্ক