Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:০৫, ২৭ মে ২০২৬
আপডেট: ১৫:০৮, ২৭ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:০৫, ২৭ মে ২০২৬
আপডেট: ১৫:০৮, ২৭ মে ২০২৬
আরও খবর
আইপিএলের প্লে-অফ চূড়ান্ত, জেনে নিন কবে কখন
এবার ম্যাচ শেষে হাত মেলালেন না কোহলিও, শুরু বিতর্ক
লখনৌর মাঠে সহজ জয় গুজরাটের
গুজরাটকে দেড়শ ছাড়ানো লক্ষ্য দিল লখনৌ
মুস্তাফিজকে বাদ দেওয়া কলকাতার করুণ দশা

নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক
১৫:০৫, ২৭ মে ২০২৬
আপডেট: ১৫:০৮, ২৭ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:০৫, ২৭ মে ২০২৬
আপডেট: ১৫:০৮, ২৭ মে ২০২৬
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে বিরাট কোহলি। ছবি : এএফপি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে আরও একটি অনন্য রেকর্ড নিজের করে নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) রানমেশিন বিরাট কোহলি। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা চারটি মৌসুমে ৬০০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছেন ভারতীয় এই তারকা।

মঙ্গলবার (২৬ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামার আগে এই মাইলফলক স্পর্শ করতে কোহলির প্রয়োজন ছিল ৪৩ রান। সেই লক্ষ্যে পৌঁছাতে একদমই সময় নেননি তিনি। ২৫ বলে ঠিক ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হওয়ার মাধ্যমেই চলতি আসরে নিজের ৬০০ রান পূর্ণ করেন কোহলি।

এই কীর্তিতে আইপিএলের ইতিহাসে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন কোহলি। এর আগে টানা তিন মৌসুমে ৬০০ বা তার বেশি রান করার যৌথ রেকর্ড ছিল ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল ও ভারতীয় ব্যাটার লোকেশ রাহুলের। গেইল ২০১১, ২০১২ ও ২০১৩ সালে টানা তিন আসরে এই রেকর্ড গড়েছিলেন। পরবর্তীতে রাহুল ২০২০, ২০২১ ও ২০২২ সালে ৬০০ রান করে গেইলকে স্পর্শ করেন।

তবে কোহলি এবার আইপিএলের সেই দুই কিংবদন্তিকেই ছাড়িয়ে গেলেন। গত ২০২৩ মৌসুমে ৬৩৯ রান, ২০২৪ সালে ৭৪১ রান এবং ২০২৫ সালে ৬৫৭ রান করার পর এবার ২০২৬ সালের চলতি মৌসুমেও ৬০০ রানের গণ্ডি পার হলেন তিনি।

সব মিলিয়ে আইপিএল ক্যারিয়ারে এটি কোহলির ষষ্ঠবারের মতো ৬০০-এর বেশি রান করার রেকর্ড। এই তালিকায় তার পরেই আছেন লোকেশ রাহুল। যিনি চারবার এই মাইলফলক ছুঁয়েছেন।

গুজরাট টাইটান্সের বিপক্ষে গতকালের এই ইনিংস খেলার পথে আরও একটি রেকর্ড নিজের ঝুলিতে পুরেছেন কোহলি। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে আটটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি বা দলের বিপক্ষে ৫০০ কিংবা তার বেশি রান করার একক রেকর্ড এখন কোহলির।

গুজরাটের আগে আইপিএলের বাকি সাতটি দল— পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও ৫০০-এর বেশি রান করার নজির গড়েছিলেন তিনি।

আইপিএল বিরাট কোহলি

সংশ্লিষ্ট সংবাদ: আইপিএল

২৫ মে ২০২৬
আইপিএলের প্লে-অফ চূড়ান্ত, জেনে নিন কবে কখন
১২ এপ্রিল ২০২৬
লখনৌর মাঠে সহজ জয় গুজরাটের
১২ এপ্রিল ২০২৬
গুজরাটকে দেড়শ ছাড়ানো লক্ষ্য দিল লখনৌ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্জেন্টিনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন স্কালোনি?
  2. ঈদের নামাজ শেষে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যা বললেন তাসকিন
  3. হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
  4. ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-হৃদয়রা
  5. চ্যাম্পিয়নের ভবিষ্যদ্বাণী পাওয়া নেদারল্যান্ডসের স্কোয়াড ঘোষণা
  6. বিশ্বকাপের বাকি ১৪ দিন: পেনাল্টি স্পটে স্পেনের টানা গোল করার অনন্য বিশ্ব রেকর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x