Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:৫৫, ২৮ মে ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২৮ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৫৫, ২৮ মে ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২৮ মে ২০২৬
আরও খবর
মেসিকে নিয়ে দুঃসংবাদ দিল স্কালোনি
‘আর্জেন্টিনার লক্ষ্য সবসময় চ্যাম্পিয়ন হওয়া’
আবারও দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে
মেসিকে নিয়ে সুসংবাদ পেল ভক্তরা
বিশ্বকাপের আগে মেসিকে ঘিরে দুঃসংবাদের শঙ্কা

আর্জেন্টিনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন স্কালোনি?

স্পোর্টস ডেস্ক
১৫:৫৫, ২৮ মে ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২৮ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৫৫, ২৮ মে ২০২৬
আপডেট: ১৫:৫৫, ২৮ মে ২০২৬
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি : এএফপি

লিওনেল স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) চুক্তি রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। চুক্তি শেষ হয়ে আসায় তার ভবিষ্যৎ নিয়ে ফুটবলপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। এর মধ্যেই নতুন এক গুঞ্জন ছড়িয়েছে— স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নাকি তাদের ডাগআউটে কোচ হিসেবে পেতে চায় এই বিশ্বকাপজয়ী মাস্টারমাইন্ডকে। সেটি নিয়ে এবার মুখ খুলেছেন স্কালোনি।

২০১৮ সালে যখন স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নেন, তখন তিনি ছিলেন একেবারেই অনভিজ্ঞ ও অপরীক্ষিত একজন কোচ। সেখান থেকে দীর্ঘ আট বছরের সফল পথচলায় আলবিসেলেস্তেদের বদলে দিয়েছেন তিনি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলগতভাবে একের পর এক বড় সাফল্য পেয়েছে। তার ছোঁয়ায় মেসিরা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসীমা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং সর্বশেষ ২০২৪ সালের কোপা আমেরিকার ট্রফি জিতেছে। দলগত এই অর্জনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও স্কালোনির ঝুলিতে উঠেছে অন্তত ৬টি সেরা কোচের পুরস্কার।

স্বভাবতই এমন একজন সফল কোচকে যেকোনো বড় ক্লাবই নিজেদের ডাগআউটে স্বাগত জানাতে চাইবে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বেশ জোর দিয়ে দাবি করছে, নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে দেখা যেতে পারে স্কালোনিকে।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার এই গুঞ্জনকে একদমই পাত্তা দেননি স্কালোনি। ‘রেডিও লা রেড’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ পরিষ্কার জানিয়েছেন, এই বিষয়ে তার সঙ্গে কেউ কোনো যোগাযোগ করেনি।

স্কালোনি বলেন, ‘মিডিয়া বা সংবাদমাধ্যম কী লিখল, তা নিয়ে মন্তব্য করা আমার সাজে না। রিয়ালের পক্ষ থেকে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমার সমস্ত মনোযোগ ও চিন্তা এখন শুধুই আর্জেন্টিনা দলকে ঘিরে।’

ক্লাব ফুটবলের চেয়ে জাতীয় দলের দায়িত্বই তাকে বেশি টানে জানিয়ে স্কালোনি বলেন, ‘জাতীয় দল আমাকে যে আনন্দ ও মানসিক শান্তি দেয়, সেটি কোনো ক্লাব দিতে পারবে না। নিজের মাতৃভূমিতে থাকতে পারা এবং সন্তানদের সবসময় চোখের সামনে দেখতে পাওয়া এক অন্যরকম সুন্দর অনুভূতি। বর্তমান বিশ্বকাপ মিশন শেষ হলে তখন দেখা যাবে সামনে কী করা যায়।’

লিওনেল স্কালোনি আর্জেন্টিনা ফুটবল দল রিয়াল মাদ্রিদ

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল স্কালোনি

১১ জুন ২০২৫
আর্জেন্টিনা ছাড়ার ব্যাপারে যা বললেন স্কালোনি
১৪ জুলাই ২০২৪
ইউরোর ফাইনালে স্কালোনির সমর্থন পাচ্ছেন যারা
০৯ জুলাই ২০২৪
সেমির আগে আর্জেন্টাইন ভক্তদের সুখবর দিলেন স্কালোনি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্জেন্টিনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন স্কালোনি?
  2. ঈদের নামাজ শেষে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যা বললেন তাসকিন
  3. হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ
  4. ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-হৃদয়রা
  5. চ্যাম্পিয়নের ভবিষ্যদ্বাণী পাওয়া নেদারল্যান্ডসের স্কোয়াড ঘোষণা
  6. বিশ্বকাপের বাকি ১৪ দিন: পেনাল্টি স্পটে স্পেনের টানা গোল করার অনন্য বিশ্ব রেকর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x