Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১০:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১০:২০, ২২ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১০:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১০:২০, ২২ জুলাই ২০২৬
আরও খবর
মেসির অবসর নিয়ে যা বললেন আর্জেন্টিনা ফুটবল প্রধান
আবার কবে, কাদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা?
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
ফাইনাল হারের পর প্রথমবার প্রকাশ্যে মেসি
হঠাৎ দুঃখপ্রকাশ স্কালোনির, কিন্তু কেন?

কান্নাজড়িত কণ্ঠে যে বার্তা দিলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
১০:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১০:২০, ২২ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
১০:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১০:২০, ২২ জুলাই ২০২৬

বিশ্বকাপের ট্রফি অধরা থেকে গেছে, কিন্তু মানুষের ভালোবাসা নয়। নিজ শহর পুজাতোতে ফিরেই সেই ভালোবাসার উচ্ছ্বাসে আবেগাপ্লুত হয়ে পড়লেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সমর্থকদের ‘লিও, তুমি চলে যেও না’ স্লোগানে চোখ ভিজে ওঠে তার। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি জানালেন, দেশের মানুষকে আনন্দ দিতে না পারার কষ্ট এখনো তাড়া করে ফিরছে তাকে। তবে এই পরাজয় আর্জেন্টিনার পথচলা থামাতে পারবে না। লড়াই চলবে আগের মতোই।

সমর্থকদের ভালোবাসার জবাব দিতে গাড়ি থেকে নেমে স্কালোনি বলেন, ‘আমরা জিততে পারিনি। আমরা জানি, দেশের মানুষের আনন্দের জন্যই খেলি। তাই এই হার আমাদের কষ্ট দিচ্ছে। তবে আমরা লড়াই চালিয়ে যাব।’ একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপ ফাইনালের পর কেটে যাওয়া দিনগুলো ছিল অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক।

পরাজয়ের বিশ্লেষণ করতে গিয়ে স্কালোনি বলেন, তার দল মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। তবে স্পেনই সেদিন ভালো খেলেছে এবং সেটি স্বীকার করতে তার কোনো দ্বিধা নেই। তার ভাষায়, জয়ের মতো পরাজয়ও একটি দলকে শিক্ষা দেয় এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে সাহায্য করে।

আর্জেন্টিনার লড়াকু মানসিকতার কথা তুলে ধরে স্কালোনি বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়াই আমাদের পরিচয়। প্রতিপক্ষ কখনো কখনো ভালো খেলতেই পারে, সেটি মেনে নেওয়া উচিত। তারপরও ফুটবলাররা স্পেনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল।’

তিনি আরও বলেন, শিরোপা জিততে না পারলেও এই দল পুরো দেশকে এক সুতোয় গাঁথতে পেরেছে। উদাহরণ হিসেবে নিজের ১০ বছর বয়সী ছেলের কথা উল্লেখ করে তিনি বলেন, হার মেনে নিয়েই আবার সামনে এগিয়ে যেতে হয়।

এর আগে বুয়েনস আইরেসের এজেইজায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কেন্দ্র ছাড়ার সময় ফাইনাল নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে বিস্ময় প্রকাশ করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, আপনারা কী প্রশ্ন করছেন। আমরা আসল বিষয় থেকে সরে যাচ্ছি।’

এদিকে নিজের ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন স্কালোনি। তিনি জানান, এমন পরাজয়ের পর দায়িত্ব ও ভবিষ্যৎ নিয়ে আত্মসমালোচনা করা স্বাভাবিক। তবে তার কাছে সবচেয়ে বড় অর্জন দলকে ঘিরে তৈরি হওয়া ঐক্য। তিনি বলেন, ‘আমি থাকি বা না থাকি, এই ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপাতত ডিসেম্বর পর্যন্ত আমি দায়িত্বে আছি।’

লিওনেল স্কালোনি আর্জেন্টিনা ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল স্কালোনি

২৭ জুলাই ২০২৬
হঠাৎ দুঃখপ্রকাশ স্কালোনির, কিন্তু কেন?
২০ জুলাই ২০২৬
স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত স্কালোনির!
১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির মাস্টারস্ট্রোক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ
  2. অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ
  3. বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে : তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী
  4. বাংলাদেশের কাছে হেরে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
  5. ‘এটিই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়’
  6. অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x