বিশ্বকাপের আগে কবে, কার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা?
দরজায় কড়া নাড়ছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। আপাতত অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতি নিতে। বিশ্বকাপের মুলমঞ্চে মাঠে নামার আগে অবশ্য সব দলই কম-বেশি প্রস্তিুতি ম্যাচ খেলবে। ব্যতিক্রমী নয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।
মুল টুর্নামেন্ট মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের আগে লিওনেল মেসি-জুলিয়ান আলভারেজদের প্রতিপক্ষ ইউরোপের দেশ হন্ডুরাস ও আইসল্যান্ড।
সূচি অনুযায়ী, আগামী ৭ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে মেসিরা মুখোমুখি হবে ইউরোপের দল আইসল্যান্ডের। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।
এদিকে, বিশ্বকাপের আগে প্রতিটি দলই ক্যাম্প করার জন্য একটি বেস ক্যাম্প বেছে নিয়েছে। আর্জেন্টিনা কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প হিসেবে। বিশ্বকাপ চলাকালীন নিয়মিত অনুশীলনের জন্য মেসিরা স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত আর্জেন্টিনার আনুষ্ঠানিক বিশ্বকাপ মিশন শুরু করবে।

স্পোর্টস ডেস্ক