Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৯:২০, ৩১ মে ২০২৬
আপডেট: ১৮:৫৭, ০৩ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:২০, ৩১ মে ২০২৬
আপডেট: ১৮:৫৭, ০৩ জুন ২০২৬
আরও খবর
নেপালকে হারিয়ে সাফের টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
ঋতুপর্ণার অলিম্পিক গোলে স্বস্তি নিয়ে বিরতিতে গেল বাংলাদেশ
ফাইনালের টিকিট কাটতে মাঠে বাংলাদেশ
সেমিফাইনালের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ
ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১৯:২০, ৩১ মে ২০২৬
আপডেট: ১৮:৫৭, ০৩ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:২০, ৩১ মে ২০২৬
আপডেট: ১৮:৫৭, ০৩ জুন ২০২৬
প্রতীকী ছবি এআই

নারী সাফের হ্যাটট্রিক শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে শুরু করেছে মিশন। এবার টাইগ্রেসদের সামনে প্রতিপক্ষ স্বাগতিক ভারত। এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।

আজ রোববার (৩১ মে) সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের গোয়ায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও টি-স্পোর্টস ইউটিউব চ্যানেলে।

নারী সাফের টানা দুই বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপার মিশনে ভারত গেছে টাইগ্রেসরা। যদিও মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচটিতে কিছুটা হতাশ করেছে বাংলাদেশ। জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেও মাঠের খেলায় মন কাড়তে পারেননি আফঈদা খন্দাকার-ঋতুপর্ণা চাকমারা।

তুলনামূলক দুর্বল মালদ্বীপের বিপক্ষে প্রথমে দুই গোলে এগিয়ে গেলেও মাঝে খেই হারিয়ে দুই গোল হজম করে বাংলাদেশ। অবশ্য শেষদিকে আবারও ঘুরে দাঁড়িয়ে দুটি গোল আদায় করে নেয় বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলারের শিষ্যরা। শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পায় ৪-২ গোলে।

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে রক্ষণের ভুলগুলো ছিল চোখে পড়ার মতো। সেই ভুলকেই কাজে লাগিয়েছিল মালদ্বীপ। ভারতের মতো দলের বিপক্ষে একই ভুলের পুনরাবৃত্তি হলে সেটির মাশুল গুনতে হবে খুব কঠিনভাবে। ভারতের বিপক্ষে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না বলেই জানিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম আর শামসুন্নাহার সিনিয়র।

তবে ভারতের মাটিতে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। ভারতের মাটিতে খেলা সাফের দুটি ম্যাচের মধ্যে একটিতে হেরেছে বাংলাদেশ আর একটি ম্যাচে করেছে গোলশূন্য ড্র। সেটি অবশ্য ছিল ২০১৬ সালে। তখনই কেবলই ফুটবলে বেড়ে উঠছিল বাংলাদেশ। এই সময়ে ২০১৯ সালে নেপালে আরও একবার ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।

সময় অবশ্য এখন বদলেছে। বাংলাদেশ এখন আর সেই ছোট্ট খুকিটি নেই। পরের গল্পে জয়ের উল্লাস করেছে বাংলাদেশ। সর্বশেষ দুই দেখায় ৩-০ আর ৩-১ গোলের জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের জন্য সুখবর হলো মাঝমাঠের কাণ্ডারি মনিকা চাকমার ফিরে আসা। চোটের কারণে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি। এরপর দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন মনিকা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ ভারতের বিপক্ষে শুরুর একাদশেই দেখা যাবে তাকে।

মালদ্বীপকে হারিয়ে ইতোমধ্যে ‘বি’ গ্রুপ থেকে সেমিফানাইল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এই গ্রুপ থেকে ঋতুপর্ণাদের সঙ্গী হচ্ছে ভারত। গোলব্যবধানে এগিয়ে থাকায় বর্তমানে গ্রুপের এক নম্বর দল তারা। তবে শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলে সেই ব্যবধান আর কাজে আসবে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী ফুটবল দল সাফ নারী চ্যাম্পিয়নশিপ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ নারী ফুটবল দল

০৩ জুন ২০২৬
নেপালকে হারিয়ে সাফের টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
০৩ জুন ২০২৬
ঋতুপর্ণার অলিম্পিক গোলে স্বস্তি নিয়ে বিরতিতে গেল বাংলাদেশ
০৩ জুন ২০২৬
ফাইনালের টিকিট কাটতে মাঠে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর কারণ স্পষ্ট করল আইসিসি
  2. মরক্কোর বিশ্বকাপ মিশন : বুনো-হাকিমিদের সামনে প্রমাণের মঞ্চ
  3. যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
  4. বিশ্বকাপের বাকি ৭ দিন: টাইব্রেকারে আর্জেন্টিনার অবিশ্বাস্য কীর্তি
  5. বিশ্বকাপের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় সুখবর
  6. বিশ্বকাপে সবচেয়ে দামি কোচ ব্রাজিলের আনচেলত্তি, আর্জেন্টিনার স্কালোনি কত নম্বরে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x