ঋতুপর্ণার অলিম্পিক গোলে স্বস্তি নিয়ে বিরতিতে গেল বাংলাদেশ
নেপালের বিপক্ষে শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলল বাংলাদেশ। কয়েকবার বেঁচে গেলেও প্রথমে গোলহজম করে বসে টাইগ্রেসরা। বাংলাদেশের পারফরম্যান্স এতোটাই ছন্নছাড়া ছিল যে, প্রথমধার্ধেই দুটি পরিবর্তন আনতে বাধ্য হন কোচ। এরপর কিছুটা গতি ফেরে খেলায়। আর সেটির সুবিধাও পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে বিরতিতে গেছে।
আজ বুধবার (৩ জুন) ভারতের গোয়ায় জওহারলাল নেহেরু স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই নেপালের আক্রমণে কোনঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। কয়েকবার বেঁচে গেলেও ম্যাচের ২৩তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। কর্নার থেকে জটলায় পাওয়া বল জালে জড়িয়ে দেন নেপালের গীতা রানা।
ম্যাচের ৩৬তম মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। নেপালের প্রীতি রাজের দূরপাল্লার শট ফিঙ্গারটিপস দিয়ে আটকে দেন গোলরক্ষক মিলি আক্তার। এরপর পোস্টে লেগে ফিরে আসে বল।
প্রথমার্ধের শেষ মিনিটে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান ঋতুপর্ণা চাকমা। কর্ণার থেকে অলিম্পিক গোল করেন তিনি। পুরো প্রথমার্ধে খুঁজে না পাওয়া ঋতুপর্ণা বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে বিরতিতে যান।

স্পোর্টস ডেস্ক