বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যেসব তারকারা
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ফুটবল মহাযজ্ঞের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের এবারের আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে হবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াই।
আগামীকাল বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত ১২টায় পর্দা উঠবে বিশ্বকাপের। এর ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এবার শুধু একটি নয়, তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে আয়োজক দিন দেশে। যার প্রথমটি হবে মেক্সিকোতে। ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে হবে এই আয়োজন।
আরো পড়ুন : যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
বিশ্বকাপের প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠানেই থাকছেন একঝাঁক তারকা। মেক্সিকোতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বিশ্ববিখ্যাত তারকা শাকিরা। তার সঙ্গে থাকবেন বেলিন্ডা, বার্না বয়, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলিস, মানার মতো তারকারা।
আরো পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের কাছে হলান্ডদের চাওয়
এরপর ১২ জুন কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের দ্বিতীয় এই উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার সঙ্গে অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসিকা রেইয়েজ, মাইকেল বুবলে, সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্সরা বিশ্বকাপের উন্মাদনাকে দ্বিগুন করবেন।
একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। কেটি পেরি ও কে-পপ তারকা লিসাসহ ফিউচার, রেমা, অ্যানিত্তা এবং টাইলার মতো তারকারা।

স্পোর্টস ডেস্ক