Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৫:০৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৬:২০, ১৪ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৫:০৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৬:২০, ১৪ জুন ২০২৬
আরও খবর
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: ফ্রান্সকে কি আবার চমকে দেবে সেনেগাল?
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা
গ্রুপ অব ডেথে প্রথম পরীক্ষা, ইরাক বনাম নরওয়ে
বিশ্বকাপে নামলেই একাধিক রেকর্ডের সামনে মেসি
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি? জানাল সুপারকম্পিউটার

মরক্কোর চাপে কাঁপল ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগিতেই সন্তোষ

স্পোর্টস ডেস্ক
০৫:০৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৬:২০, ১৪ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৫:০৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ০৬:২০, ১৪ জুন ২০২৬
ব্রাজিল-মরক্কো ম্যাচে বল দখলের লড়াই। ছবি : ফিফা

বিশ্বকাপের গ্রুপ পর্বেই জমে উঠেছে মহারণ। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ও শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়া এবং দুর্দান্ত ছন্দে থাকা মরক্কো। নিউ জার্সি স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে ফুটবলপ্রেমীরা উপভোগ করেছেন আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা এক রোমাঞ্চকর ম্যাচ। তবে পূর্ণ তিন পয়েণ্ট পায়নি কেউ।

আজ রোববার (১৪ জুন) নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চেয়েছিল মরক্কো। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত বল আদান-প্রদান এবং সংগঠিত ফুটবলে ব্রাজিলকে চাপে ফেলে আফ্রিকার দলটি। ষষ্ঠ মিনিটেই আসে ম্যাচের প্রথম বড় সুযোগ। ডান প্রান্ত দিয়ে গড়ে ওঠা দারুণ এক আক্রমণে ব্রাজিলের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে পড়েন বেনজামিন এল আইনুই। তবে তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গ্যাব্রিয়েল মাগালহায়েস।

প্রথম ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে ব্রাজিল। মাঝমাঠে বলের দখল বাড়িয়ে পাল্টা আক্রমণে যায় তারা। এক পর্যায়ে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে ভালো সুযোগও তৈরি হয়। কিন্তু ইগর থিয়াগো হেড থেকে লক্ষ্যভেদ করতে পারেননি।

তবে মরক্কোর চাপ থামেনি। ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও প্রথম আরব দেশ হিসেবে সেমিফাইনালে ওঠা দলটি যেন এবার আরও পরিণত ও আত্মবিশ্বাসী। ছন্দময় পাসিং, আক্রমণে গতি আর দারুণ সমন্বয়ে ব্রাজিলের রক্ষণে বারবার ফাটল ধরায় তারা।

অবশেষে ২১তম মিনিটে সেই চাপেরই পুরস্কার পায় মরক্কো। ব্রাজিলের রক্ষণে তৈরি হওয়া সামান্য ফাঁক কাজে লাগিয়ে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

গোল হজমের পর যেন জেগে ওঠে ব্রাজিল। এক সময় যে ব্রাজিলিয়ান ‘জোগো বোনিতো’ বা সুন্দর ফুটবল বিশ্বকে মুগ্ধ করত। তার আভাস মিলতে শুরু করে। দারুণ ফুটওয়ার্ক, ছোট ছোট পাস আর আক্রমণের ধার বাড়িয়ে মরক্কোর রক্ষণকে ব্যস্ত করে তোলে সেলেসাওরা।

সেই চাপের ফলও আসে দ্রুত। ভিনিসিয়াস জুনিয়র বক্সের ভেতর বল পেয়ে দুর্দান্ত এক জোরালো শটে গোল করে ম্যাচে সমতা ফেরান।

সমতায় ফেরার পর ম্যাচ আরও উপভোগ্য হয়ে ওঠে। দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলতে থাকে, মাঝমাঠে চলে তুমুল লড়াই। ম্যাচের শেষ দিকে ব্রাজিল কিছুটা নিজেদের চেনা ছন্দ ফিরে পায় এবং জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে মরক্কোর শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় আর বল জালে জড়াতে পারেনি তারা।

অন্যদিকে, পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি মরক্কোও। ফলে উত্তেজনায় ভরা লড়াই শেষে দুই দলের কেউই আর ব্যবধান গড়তে পারেনি। শেষ পর্যন্ত সমানতালে লড়ে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। আর গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় এই মহারণ উপহার দেয় দুই দলই।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল ফুটবল দল মরক্কো ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১০ মিনিট আগে
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: ফ্রান্সকে কি আবার চমকে দেবে সেনেগাল?
১৬ জুন ২০২৬
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা
১৬ জুন ২০২৬
গ্রুপ অব ডেথে প্রথম পরীক্ষা, ইরাক বনাম নরওয়ে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাপের মুখে দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশ
  2. রাজনীতির দেয়াল ভেঙে ফুটবলের জয়
  3. আফ্রিকার লড়াকু সেনেগালের সামনে ইউরোপের শক্তি ফ্রান্স
  4. রোমাঞ্চে ভরা ইরান-নিউজিল্যান্ড ম্যাচ, শেষ পর্যন্ত সমতায় থেমে গেল লড়াই
  5. নিউজিল্যান্ডের উল্লাসে ইরানের জবাব
  6. স্পেনকে রুখে দিয়েই মিলিয়নিয়ার কেপ ভার্দে গোলরক্ষক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x