ইমাম আশুর দারুণ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল মিসর
বেলজিয়ামের বিপক্ষে গোল উদযাপন করছে মিসর। ছবি : ফিফা
আক্রমণ-প্রতিআক্রমণের ম্যাচে সুযোগ কাজে লাগাল মিসর। ইউরোপের শক্তিশালী দল বেলজিয়ামের রক্ষণ ভেঙে প্রথমার্ধেই আদায় করে নিলো গোল। বিরতিতে গেল এগিয়ে থেকে।
আজ মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে বেলজিয়াম আর মিসর। প্রধমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে মিসর।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও বেলজিয়ামকে বেশ চাপেই রাখে আফ্রিকান চ্যাম্পিয়নরা। সেই সুফলও পায় তারা দ্রুতই। ম্যাচের ২০তম মিনিটে গোল করে মিসরকে এগিয়ে দেন ইমান আশুর।
অন্যদিকে, বেলজিয়াম বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ে ঘাটতির কারণে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার লক্ষ্য থাকবে বেলজিয়ামের, আর লিড ধরে রাখার পাশাপাশি ব্যবধান বাড়ানোর চেষ্টা করবে মিসর।

স্পোর্টস ডেস্ক