Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
২২:৪৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ২২:৪৮, ১৬ জুন ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
২২:৪৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ২২:৪৮, ১৬ জুন ২০২৬
আরও খবর
ভাঙন ধরছে স্কালোনির কোচিং প্যানেলে!
আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির অবিষ্যৎ! 
আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা
অবসরে মেসি, আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?
এখন মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?

মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া : চ্যাম্পিয়নদের পরীক্ষা না কি আলজেরিয়ার চমক?

ক্রীড়া প্রতিবেদক
২২:৪৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ২২:৪৮, ১৬ জুন ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
২২:৪৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ২২:৪৮, ১৬ জুন ২০২৬
ছবি : এএফপি

বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও আর্জেন্টিনা সমর্থকদের এখনো সেভাবে বিশ্বকাপ উন্মাদনা ছুঁয়ে যায়নি। কারণ প্রিয় দল তো এখনো মাঠেই নামেনি। সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবার। টানা দ্বিতীয় শিরোপার মিশনে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল। প্রথম ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে আফ্রিকার দেশ আলজেরিয়া।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

কাতারের মরুর বুকে বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে আর্জেন্টিনার। এখন সামনে অপেক্ষা করছে শুধু রেকর্ড আর রেকর্ড। এবারের বিশ্বকাপেরও অন্যতম দাবিদার আর্জেন্টিনা। দারুণ ছন্দে থেকেই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে তারা।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সোনালী সময় পার করছে এখন আলবিসেলেস্তেরা। তিন দশকের ট্রফির খরা কাটিয়ে ২০২১ কোপা আমেরিকা, ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার ব্যাক-টু-ব্যাক ট্রফি জয় করেছে লিওনেল স্কালোনির দল।

বাছাইপর্বেও দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচ হাতে রেখেই সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল আকাশী-নীল জার্সিধারীরা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় তারা।

কোচ লিওনেল স্কালোনির দল সর্বশেষ সাত ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে। কতটা কঠিন আক্রমণ ভাগ আর্জেন্টিনার, তার প্রমাণ মেলে এই ম্যাচগুলোর গোলের দিকে তাকালে। এই ৭ ম্যাচে মোট ২১টি গোল করেছে তারা।

বিশ্বের এক নম্বর দল হিসেবে আর্জেন্টিনা এবার টুর্নামেন্টে পা রেখেছে। যদিও গত বিশ্বকাপে তারা সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল, তবে আফ্রিকার দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ছয়টি ম্যাচের সবকটিতেই জিতেছে আর্জেন্টিনা।

সম্প্রতি চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরে অস্বস্তি থাকলেও সুখবর মিলেছে মাঠে নামার আগে। সম্প্রতি আঙুল ভেঙে যাওয়ার চোট কাটিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ খেলার জন্য সবুজ সংকেত পেয়েছেন। লিয়ান্দ্রো পারেদেস এবং নিকোলাস গঞ্জালেস তাদের পেশীর চোট কাটিয়ে দলে ফিরেছেন।

তবে, কাফ মাসলে চোটের কারণে এই ম্যাচে থাকছেন না লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। তার জায়গায় রক্ষণের দায়িত্ব সামলাতে পারেন ফাকুন্দো মেদিনা অথবা ভ্যালেন্টিন বারকো।

সব ছাপিয়ে এই ম্যাচটি ফুটবল ইতিহাসের পাতায় আলাদা করে লেখা থাকবে শুধু একটি নামের কারণে— লিওনেল মেসি। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠে আজ ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন এলএমটেন। সেই সঙ্গে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়বেন তিনি।

অন্যদিকে, ২০১৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূল মঞ্চে ফিরছে আলজেরিয়া। বর্তমান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানানোর মতো যথেষ্ট টেকনিক্যাল দক্ষতা ও সুসংগঠিত দল 'ফেনেক ফক্সেস'রা। যারা এর আগেও বিশ্বমঞ্চে চমক দেখিয়েছে।

বাছাইপর্বে দুর্দান্ত খেলে বড় আত্মবিশ্বাস নিয়ে এসেছে আলজেরিয়া। আফ্রিকান অঞ্চলে নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করার পথে তারা মাত্র একটি ম্যাচে হেরেছিল। কোচ ভ্লাদিমির পেটকোভিচ দলের রক্ষণভাগে দারুণ শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, যার প্রমাণ মেলে শেষ ছয় ম্যাচে মাত্র দুটি গোল খাওয়ার রেকর্ডে।

সম্প্রতি নেদারল্যান্ডস এবং বলিভিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে তারা। আলজেরিয়া মূলত বলের পজিশন ধরে রাখার কৌশল ব্যবহার করে বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিতে চায়।

চোটের সমস্যা আছে আলজেরিয়া শিবিরেও। গোড়ালির পুরনো ইনজুরির কারণে আলজেরিয়া তাদের সেরা লেফট-ব্যাক রামি বেনসেবাইনিকে এই ম্যাচে পাচ্ছে না। রক্ষণে তার জায়গা পূরণ করতে সমীর চেরগুই এবং জিনেদিন বেলাইদের মধ্যে যেকোনো একজন মাঠে দেখা যেতে পারে।

তবে আশার কথা হলো, কাধের সমস্যার কারণে সাম্প্রতিক আফকন মিস করার পর আবারও স্কোয়াডে যোগ দিয়েছেন তারকা ফরোয়ার্ড আমিন গুইরি। বাছাইপর্বে ১০টি গোল করা মোহাম্মদ আমুরা আক্রমণভাগে তাকে সঙ্গ দেবেন।

সাম্প্রতিক সময়ে খুব একটা চেনা ছন্দে না থাকলেও অভিজ্ঞ উইঙ্গার রিয়াদ মাহরেজ আলজেরিয়াকে নেতৃত্ব দেবেন। আক্রমণভাগে তরুণ ইব্রাহিম মাজা দলের জন্য দারুণ সুযোগ তৈরি করতে পারেন। আর আলজেরিয়ার গোলপোস্টের নিচে শুরুর একাদশে থাকদে পারেন জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।

শক্তিমত্তা ও সাম্প্রতিক ফর্মে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে থাকলেও, আলজেরিয়ার রক্ষণভাগ ও বলের পজিশন ধরে রাখার ক্ষমতা আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

দুই দলের সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা : এমিলিয়ানো মার্তটিনেস , নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ

আলজেরিয়া : মোহামেদ রেজকাল্লাহ জিদান, নাবিল বেলঘালি, আইসা মান্দি, আমিন চেরগুই, রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, রিয়াদ মাহরেজ, ইব্রাহিম মাজা, মোহামেদ আমুরা, আমিন গুইরি

ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল আলজেরিয়া ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রবির পেসার হান্ট ফিরছে, এবার খোঁজা হবে স্পিনারও
  2. ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে, ‘আমার চেয়ে ভালো কেউ নেই’
  3. মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশের মেয়েরা
  4. রিয়াল মাদ্রিদ-আর্সেনালসহ আজকের যত খেলা
  5. ২০৩০ পর্যন্ত হামজার সঙ্গে চুক্তি করল বার্সেলোনা
  6. আর্চারির উন্নয়নে সৌদি-বাংলাদেশের মতবিনিময়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x