বসনিয়া-হার্জেগোভিনাকে উড়িয়ে নকআউটের পথে সুইজারল্যান্ড
প্রথমার্ধের নিরবতা ভেঙে গেল দ্বিতীয়ার্ধে। একের পর এক আক্রমণ চালালো সুইজারল্যান্ড। ফলাফলও এলো হাতেনাতে। নাটকীয়তাও কম হলো না। দু’বার পেনাল্টিই পেল সুইসরা। চার চার বার বসনিয়ার জালে বল জড়াল তারা। ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে এক ম্যাচে চার গোল পেল সুইজারল্যান্ড। সবমিলিয়ে এই অর্ধে মোট পাঁচবার বল জালে জড়াল। বড় জয়ে নকআউটের পথে এগিয়ে গেল তারা।
আজ শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলে দুই দল। গ্রুপ পর্বের লড়াই শেষে বসনিয়া ও হার্জেগোভিনাকে গোলবন্যায় ভাসিয়ে ৪-১ গোলের জয় পেয়েছে সুইজারল্যান্ড।
ম্যাচের প্রথমার্ধে খুব একটা আক্রমণ দেখা গেলে না। দুই দল চেষ্টা করল বটে, তবে ম্যাচে প্রাণ ফিরে এলো না। ম্যাচের দশম মিনিটে সুইজারল্যান্ডের ড্যান এনদোয়ির জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৩তম মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন ড্যান রিডার, কিন্তু তিনি বল এনদোয়িকে ঠিকঠাক পৌঁছে দিতে পারেননি।
প্রথমার্ধের শেষ দিকে বসনিয়ার অভিজ্ঞ ফরোয়ার্ড এডিন জেকো দুইবার সুইজারল্যান্ডের রক্ষণভাগে ভীতি ছড়ালেও ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি দারুণ দক্ষতায় তা রুখে দেন। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধে
বিরতির পর ৫১তম মিনিটে সুইজারল্যান্ড গোলের খুব কাছে চলে গিয়েছিল, তবে গোলরক্ষক নিকোলা ভাসিলজের দৃঢ়তায় ব্যর্থ হন এনদোয়ি। অবশেষে ৭৪তম মিনিটে সুইজারল্যান্ড গোলের দেখা পায়। ভার্গাসের বাড়ানো বল থেকে মানজাম্বি চমৎকার এক শটে বল জালে জড়ান।
গোল পাওয়ার পর সুইজারল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৮৫তম মিনিটে এমবোলোর পাস থেকে নিখুঁত কোণাকুণি শটে ব্যবধান ২-০ করেন রুবেন ভারগাস। ৯০ মিনিটে মানজাম্বি নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন।
এরপর ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বসনিয়ার এরমিন মাহমিচ একটি গোল শোধ করেন। তবে চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে অধিনায়ক গ্রানিত জাকা সুইজারল্যান্ডের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে সুইজারল্যান্ড দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, কানাডার বিপক্ষে ড্র করে টুর্নামেন্ট শুরু করা বসনিয়া দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে। গ্রুপের অন্য দুই দল কানাডা ও কাতার একটি করে ম্যাচ খেলেছে এবং তাদের ঝুলিতে রয়েছে এক পয়েন্ট করে।

স্পোর্টস ডেস্ক