অনলাইনে যেভাবে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ব্রাজিলকে। দ্বিতীয় ম্যাচে সেলেসাওদের লক্ষ্য ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়া।
সেই লক্ষ্যে শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার রাষ্ট্রীয় টেলিভিশন- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
পাশাপাশি ব্রাজিল-হাইতির এই ম্যাচটি ফুটবলপ্রেমীরা চাইলে ঘরের বাইরে থেকেও স্মার্টফোন বা ডিভাইসে উপভোগ করতে পারবেন। বাংলাদেশে অফিসিয়ালি অনলাইনে সম্প্রচার করবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

স্পোর্টস ডেস্ক