Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০১:২০, ২০ জুন ২০২৬
আপডেট: ০১:২২, ২০ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০১:২০, ২০ জুন ২০২৬
আপডেট: ০১:২২, ২০ জুন ২০২৬
আরও খবর
মেসির ছবি এঁকে ভক্তদের চমকে দিলেন চঞ্চল চৌধুরী
মেসির সেই ট্যাকল নিয়ে এবার ফিফায় অভিযোগ
মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন, ক্ষুব্ধ পরিবার
২০৩০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মেসি
মেসির জাদুকরি দিনে কেমন করলেন রোনালদো?

মেসিকে সর্বকালের সেরা মানেন ইয়ামাল, তবে তার আইডল অন্যকেউ

স্পোর্টস ডেস্ক
০১:২০, ২০ জুন ২০২৬
আপডেট: ০১:২২, ২০ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০১:২০, ২০ জুন ২০২৬
আপডেট: ০১:২২, ২০ জুন ২০২৬
লিওনেল মেসি (বামে) ও লামিনে ইয়ামাল (ডানে)। ছবি : এএফপি

বিশ্ব ফুটবলে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত তারকাদের একজন লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই স্পেনের এই উইঙ্গারকে অনেকেই লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে দেখতে শুরু করেছেন। তবে নিজের ফুটবল-অনুপ্রেরণার নাম জানিয়ে ভিন্ন বার্তা দিয়েছেন ইয়ামাল।

সৌদি আরবের বিপক্ষে স্পেনের ‘এইচ’ গ্রুপের ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মেসির ভূয়সী প্রশংসা করেন ইয়ামাল।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েন মেসি। সেই পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে ইয়ামাল বলেন, ‘মেসি প্রতিটি ম্যাচেই প্রমাণ করেন যে, তিনিই ইতিহাসের সেরা ফুটবলার। এখনও যদি কারও সন্দেহ থাকে, তাহলে সেটা ইচ্ছাকৃতভাবেই।’

তবে মেসিকে সর্বকালের সেরা বললেও নিজের আইডল হিসেবে বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। স্পষ্ট ভাষায় ইয়ামাল বলেন, ‘আমার আইডল নেইমার, কিন্তু মেসিই সর্বকালের সেরা।’

ইয়ামালের এই মন্তব্য খুব একটা বিস্ময়কর নয়। কারণ তার খেলার ধরনে নেইমারের প্রভাব খুঁজে পান অনেক ফুটবল বিশ্লেষক। ড্রিবলিং, সৃজনশীলতা, প্রতিপক্ষকে কাটিয়ে এগিয়ে যাওয়ার দক্ষতা এবং আত্মবিশ্বাসী ফুটবল- এসব দিক থেকে দুই ফুটবলারের মধ্যে মিল রয়েছে।

মেসি, নেইমার ও ইয়ামালের মধ্যে রয়েছে আরেকটি বিশেষ সংযোগ। তিনজনই স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে যুক্ত। মেসি ও ইয়ামাল দুজনেই ক্লাবটির বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন। বর্তমানে বার্সেলোনার ১০ নম্বর জার্সিও পরছেন ইয়ামাল, যে জার্সি দীর্ঘদিন মেসির পরিচয়ের অংশ ছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো ছবিও নতুন করে আলোচনায় এসেছে। ২০০৭ সালে ইউনিসেফ ও বার্সেলোনার একটি দাতব্য কর্মসূচির ফটোশুটে অংশ নিয়েছিলেন মেসি। সেখানে তার কোলে থাকা শিশুটিই ছিলেন ইয়ামাল। সময়ের পরিক্রমায় সেই ছবিটি এখন দুই প্রজন্মের দুই তারকার অনন্য এক প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে বিশ্বকাপে এখনও নিজের সেরাটা দেখাতে পারেননি ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি বেঞ্চে শুরু করেন। দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও বড় কোনো প্রভাব রাখতে পারেননি। তবে ২০২৪ ইউরো জয়ে স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ায় তাকে ঘিরে প্রত্যাশা এখনও তুঙ্গে।

অন্যদিকে, ইয়ামালের আইডল নেইমারও সময়টা পার করছেন অনিশ্চয়তায়। পায়ের পেশির চোটের কারণে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে তার খেলা হচ্ছে না।

তবু বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা হিসেবে ইয়ামালের সামনে সুযোগ রয়েছে নিজেকে আরও বড় মঞ্চে প্রতিষ্ঠিত করার। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন স্পেনের এই বিস্ময়বালক।

লিওনেল মেসি লামিনে ইয়ামাল

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

৪ ঘন্টা আগে
মেসির ছবি এঁকে ভক্তদের চমকে দিলেন চঞ্চল চৌধুরী
১৯ জুন ২০২৬
মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন, ক্ষুব্ধ পরিবার
১৮ জুন ২০২৬
২০৩০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মেসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল মরক্কো
  2. মেসির সেই ট্যাকল নিয়ে এবার ফিফায় অভিযোগ
  3. টানা দুই জয়ে নকআউটে যুক্তরাষ্ট্র, ৯৬ বছরের অপেক্ষার অবসান
  4. যুক্তরাষ্ট্রের দাপুটে প্রথমার্ধ, কোণঠাসা অস্ট্রেলিয়া
  5. আত্মঘাতী গোলে ম্যাচে এগিয়ে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার লড়াই
  6. মেসিকে সর্বকালের সেরা মানেন ইয়ামাল, তবে তার আইডল অন্যকেউ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x