Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:০১, ২০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:০১, ২০ জুন ২০২৬
আরও খবর
জার্মানিকে রুখে দিয়ে এগিয়ে থেকে বিরতিতে গেল আইভরি কোস্ট
সুইডেনকে গোল বন্যায় ভাসিয়ে নকআউটের পথে নেদারল্যান্ডস
অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ৪০ হাজার গাছ রোপণের অঙ্গীকার
সুইডেনের তীব্র আক্রমণ, দৃঢ় রক্ষণে এগিয়ে নেদারল্যান্ডস

বিশ্বকাপে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি-রোনালদো

এনটিভি অনলাইন ডেস্ক
২২:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:০১, ২০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:০০, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:০১, ২০ জুন ২০২৬
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ফাইল ছবি

৪৮ দল নিয়ে ১০৪ ম্যাচের এবারের বিশ্বকাপে রেকর্ড গড়ার অনেক সুযোগ রয়েছে। গত ১২ জুন শুরু টুর্নামেন্টে ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন রেকর্ড হয়েছে। এর মধ্যে নিজেদের প্রথম ম্যাচেই কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে পুরুষদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এ ছাড়া লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করেছেন।

লিওনেল মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর ৩৮ বছর বয়সী মেসি এখন পুরুষদের বিশ্বকাপ ইতিহাসের যৌথ সর্বোচ্চ গোলদাতা। তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার করা ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। দুই গোল পিছিয়ে আছেন এমবাপ্পে। ২৭ বছর বয়সী এই ফুটবলারের নিঃসন্দেহে আরও কয়েকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য রয়েছে।

মেসি যদি তার পরবর্তী দুই ম্যাচে গোল করতে পারেন, তাহলে তিনি হবেন বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড়। ব্রাজিলের জরজিনহো (১৯৭০ সালে) এবং জার্মানির জাস্ট ফন্টেইন (১৯৫৮ সালে) টানা ছয়টি ম্যাচে গোল করেছেন।

১৯৬৬ পরবর্তী বিশ্বকাপে সমান সংখ্যক আটটি অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে দিয়েগো মেরাডোনার সঙ্গে শীর্ষে আছেন। তবে ১৯৬৬ পূর্ববর্তী পরিসংখ্যান অনুযায়ী, ফ্রিটজ ওয়াল্টারের নয়টি অ্যাসিস্টের চেয়ে একটি কম করে পিছিয়ে আছেন মেসি।

বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটি আর্জেন্টাইন মহাতারকার দখলে, মেসি ২৭টি ম্যাচ খেলেছেন এবং এই সংখ্যা বেড়েই চলেছে। তার চেয়ে দুটি কম ২৫টি ম্যাচ খেলেছিলেন জার্মানির লোথার ম্যাথাউস।  ক্রিশ্চিয়ানো রোনালদোও খুব বেশি পিছিয়ে নেই, তিনি বিশ্বকাপে ২৩টি ম্যাচ খেলেছেন। 

মেসির কাছে সবচেয়ে বড় ব্যাপার হবে আবারও বিশ্বকাপ ট্রফি জেতা। যদি তিনি তা পারেন, তবে তিনিই হবেন প্রথম অধিনায়ক যিনি দুবার বিশ্বকাপ জিতবেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো

রোনালদোর সামনেও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। এই টুর্নামেন্টে গোল করতে পারলে তিনি ছয়টি বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হয়ে যাবেন।

ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তার গোল করা হয়নি। তবে মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষের ম্যাচ তার পরবর্তী সুযোগ।

মেসি ছয়টি বিশ্বকাপে খেলেছেন, কিন্তু ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত তার দ্বিতীয় বিশ্বকাপে গোল করতে পারেননি। ওই বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার-ফাইনালে জার্মানির কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১৪ মিনিট আগে
জার্মানিকে রুখে দিয়ে এগিয়ে থেকে বিরতিতে গেল আইভরি কোস্ট
২ ঘন্টা আগে
সুইডেনকে গোল বন্যায় ভাসিয়ে নকআউটের পথে নেদারল্যান্ডস
৩ ঘন্টা আগে
অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ
  2. বাবার মুক্তির আবেদন নিয়ে বিশ্ব ফুটবলে আলোচিত লুই দিয়াজ
  3. রোনালদিনহোকে ছাড়িয়ে ভিনিসিয়ুস, ছুঁলেন আরেক কীর্তিও
  4. স্কটল্যান্ডের কাছে হারলে ব্রাজিলের সামনে যে সমীকরণ
  5. ১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে গেল তুরস্ক
  6. বিশ্বকাপে গোলবন্যার শীর্ষে আবারও ব্রাজিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x