ব্রব্বির গোলে সুইডেনের বিপক্ষে এগিয়ে নেদারল্যান্ডস
সুইডেনের বিপক্ষে গোল দিয়ে উদযাপন করছে নেদারল্যান্ডস। ছবি : এএফপি
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনের বিপক্ষে লিড নিয়েছে নেদারল্যান্ডস। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রোনাল্ড কোমানের কৌশলগত পরিবর্তনের ফলেই আসে কাঙ্ক্ষিত গোলটি।
গোলের সূচনা করেন ব্রায়ান ব্রব্বি নিজেই। মাঝমাঠে তিজানি রেইন্ডার্সের সঙ্গে বল আদান-প্রদানের পর আক্রমণ গড়ে ওঠে। রেইন্ডার্স বাম প্রান্তে থাকা কোডি গাকপোর দিকে বল বাড়িয়ে দেন। গাকপো দারুণ একটি ক্রস তুলে দেন বক্সের মাঝখানে। আর সেখানে ছয় গজ দূর থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন ব্রব্বি।

স্পোর্টস ডেস্ক