Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৪:১৫, ২১ জুন ২০২৬
আপডেট: ০৪:৫৪, ২১ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৪:১৫, ২১ জুন ২০২৬
আপডেট: ০৪:৫৪, ২১ জুন ২০২৬
আরও খবর
কুরাসাওয়ের গোলরক্ষককে হারাতে পারল না ইকুয়েডর
ব্রাজিলকে পেছনে ফেলল নেদারল্যান্ডস
‘সাত গোল’ খাওয়া কুরাসাও ইকুয়েডরকে হতাশ করে বিরতিতে গেল
রাফিনিয়াকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল
জার্মানিকে রুখে দিয়ে এগিয়ে থেকে বিরতিতে গেল আইভরি কোস্ট

শেষের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

স্পোর্টস ডেস্ক
০৪:১৫, ২১ জুন ২০২৬
আপডেট: ০৪:৫৪, ২১ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৪:১৫, ২১ জুন ২০২৬
আপডেট: ০৪:৫৪, ২১ জুন ২০২৬
বদলি নেমে জোড়া গোলে জার্মানিকে জয় এনে দেন দেনিজ উন্দাভ। ছবি : ফিফা

ম্যাচের শুরু থেকেই দারুণ ফুটবল খেলছিল জার্মানি। বল দখলে রেখে আইভরি কোস্টের রক্ষণে ভীতি ছড়াচ্ছিল তারা। প্রথমার্ধেই দু’বার আইভরি কোস্টের জালে বল জড়িয়েছিল, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেগুলো। উল্টো পিছিয়ে পড়ে জার্মানরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় ছিনিয়ে নিল জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

আজ রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে জার্মানি আর আইভরি কোস্ট। শেষের রোমাঞ্চে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করে ফেলল জার্মানি। এর আগে প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

এর ফলে ১২ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠল জার্মানি। এর আগে ২০১৮ ও ২০২২ টানা দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। অবশেষে সেই খরা কাটল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচের ২১তম মিনিটে আক্রমণে ওঠেছিল জার্মানি। কর্নারের বিনিময়ে সেটি আটকায় আইভরি কোস্ট। এরপর কর্ণার থেকে উড়ে আসা বল দারুণ হেডে জালে জড়িয়েছিলেন আলেকসান্দার পাভলোভিচ। কিন্তু গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হওয়ায় গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি।

ম্যাচের ২৯তম মিনিটে ডেডলক ভাঙে আইভরি কোস্ট। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে তারা। বল নিয়ে বক্সের মধ্যে গিয়ে অনেকটা বাইলানের  কাছে থেকে ৬ গজ বক্সের মধ্যে ক্রস বাড়ান আইভরি কোস্টের একজন। সেই বল রিসিভ করে শট নিয়েছিলেন আমাদ দিয়ালো। কিন্তু তার দুর্বল শট ব্লক হয়ে যায়। তবে বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি জার্মানি। পাশে থাকা ফ্রাঙ্ক কেসি বল পেয়ে টোকায় জালে জড়িয়ে দেন।

ম্যাচের ৩৭তম মিনিটে প্রতিআক্রমণে ওঠে আইভরি কোস্ট। বক্সের সামনে থেকে বাঁকানো শটে গোলেরে চেষ্টা করেছিলেন অঁজে-ইয়োয়ান বনি। কিন্তু সেটি অনায়াসেই গ্লাভস বন্দি করেন ম্যানুয়েল নয়ার।

পরের মিনিটেই আক্রমণে ওঠে আবারও আইভরি কোস্টর জালে বল জড়িয়েছিলেন জার্মানির কাই হাভার্টজ। কিন্তু এর আগেই জামাল মুসিয়ালা ফাউল করায় বাতিল করা হয় জার্মানদের এই গোলও।

প্রথমার্ধের শেষদিকে বেশ কয়েকটি আক্রমণ হানে জার্মানি। বেশিরভাগ সময়েই আইভরি কোস্টের বক্সের আশপাশে ঘোরাফেরা করে জার্মানি। তবে আইভরি কোস্টের রক্ষণে আর ফাঁটল ধরাতে পারেনি জার্মানরা।

দ্বিতীয়ার্ধেও তেমন কিছু করতে পারছিল না জার্মানি। ম্যাচের গতি ফেরাতে ৬০তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান। ফলাফল পেতেও সময় লাগেনি। ম্যাচের ৬৮তম মিনিটে বদলি নামা দুই ফুটবলারের রসায়নে সমতায় ফেরে জার্মানি।

বামপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে জার্মানি। বল নিয়ে এগিয়ে গিয়ে যান বদলি নামা নাদিয়েম আমিরি। বক্সের বাহির থেকে দারুণ ক্রস পাঠান তিনি। লাফিয়ে উঠে সেটিতে মাথা ছোঁয়ান দেনিজ উন্দাভ। বল গিয়ে জড়ায় জালে। উল্লাসে মেতে ওঠে জার্মান শিবির। 

ম্যাচের সব নাটকীয়তা যেনো জমা ছিল শেষের জন্য। ৬ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় আর জার্মানির হয়ে জয়সূচক গোলটি করেন দেনিজ উন্দাভ। বক্সের মাথায়ই ছিলেন তিনি। মাঝ মাঠের কাছে থেকে পাস বাড়ান ফেলিক্স এনমেচা। সেটি নিয়ন্ত্রণে নিয়ে শরীরটাকে ঘুরিয়ে দারুণ শটে বল জালে জড়ান উন্দাভ।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ জার্মানি ফুটবল দল আইভরি কোস্ট ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১৯ মিনিট আগে
কুরাসাওয়ের গোলরক্ষককে হারাতে পারল না ইকুয়েডর
৪৯ মিনিট আগে
ব্রাজিলকে পেছনে ফেলল নেদারল্যান্ডস
১ ঘন্টা আগে
‘সাত গোল’ খাওয়া কুরাসাও ইকুয়েডরকে হতাশ করে বিরতিতে গেল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ
  2. বাবার মুক্তির আবেদন নিয়ে বিশ্ব ফুটবলে আলোচিত লুই দিয়াজ
  3. রোনালদিনহোকে ছাড়িয়ে ভিনিসিয়ুস, ছুঁলেন আরেক কীর্তিও
  4. স্কটল্যান্ডের কাছে হারলে ব্রাজিলের সামনে যে সমীকরণ
  5. ১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে গেল তুরস্ক
  6. বিশ্বকাপে গোলবন্যার শীর্ষে আবারও ব্রাজিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x