হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ হার নিশ্চিত হয়েছে আগেই। বাংলাদেশের জন্য আজ রোববারের (২১ জুন) ম্যাচটি মান বাঁচানোর। হারলে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হতে হবে। সেটি মাথায় রেখেই শেষ টি-টোয়েন্টিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে নামছে স্বাগতিকরা। এমন দিনে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে লড়াই জমাতে না পারা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় পরের ম্যাচে। জয়ের কাছে গিয়েও অবশ্য হারতে হয়েছিল স্বাগতিকদের। তাতে, ম্যাচের পাশাপাশি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে যাওয়া বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।
ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় বলেন, 'আগের ম্যাচে আমরা খুব কাছে গিয়েছিলাম। কিছু ভুল ছিল, জয় পাওয়া হয়নি। আজ আমরা আত্মবিশ্বাসী। সবাই জয় পেতে মুখিয়ে আছে।'
অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ বলেন, 'খুব ভালো একটা সিরিজ কাটিয়েছি আমরা। শেষটা সুন্দর করতে চাই। উইকেট ভালো। পারফর্ম করতে হবে।'

স্পোর্টস ডেস্ক