ত্রিদেশীয় সিরিজ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে বোলিং করবে বাংলাদেশ
ওয়ানডে সিরিজে নিয়মিতই মাঠে নামে বাংলাদেশ। তবে সেগুলোর বেশির ভাগই দ্বিপাক্ষিক সিরিজে। দীর্ঘদিন পর এবার ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে টাইগাররা। আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত এই সিরিজে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে টস হেরে বোলিং করবে বাংলাদেশ।
আজ শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অন্যদিকে, বাংলাদেশের হয়ে টস করতে এসেছিলেন তাওহিদ হৃদয়।
বাংলাদেশ সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল সেই ২০১৯ সালে-- শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে। এরপর আর কোনো ত্রিদেশীয় সিরিজে মাঠে নামা হয়নি টাইগারদের। দীর্ঘ বিরতি শেষে আবারও ত্রিদেশীয় সিরিজের লড়াইয়ে বাংলাদেশ।
পরিসংখ্যানে এগিয়ে থেকেই এ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়ানডে সংস্করণে মোট ৮৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে। যেখানে টাইগারদের জয় ৫২টি। বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে ৩২টি ম্যাচ।
তবে দুই দলের সর্বশেষ দেখায় এগিয়ে জিম্বাবুয়ে। চলতি বছর জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক