ইয়ামালের প্রথম বিশ্বকাপ গোলে এগিয়ে স্পেন
বিশ্বকাপে নিজের প্রথম গোল উদযাপন করছেন লামিনে ইয়ামাল। ছবি : এএফপি
সৌদি আরবের বিপক্ষে ম্যাচে দ্রুতই এগিয়ে গেছে স্পেন। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে ম্যাচের ১৩তম মিনিটে গোলের দেখা পায় লা রোহা।
সৌদি আরবের গোলকিক থেকে বল দখল করে দ্রুত আক্রমণে ওঠে স্পেন। বক্সের বাঁ দিক থেকে মিকেল ওইয়ারসাবালের বাড়ানো বল দূরের পোস্টে স্লাইড করে জালে পাঠান লামিন ইয়ামাল।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের প্রথম গোলের স্বাদ পেলেন বার্সেলোনার এই তরুণ তারকা। ইয়ামালের গোলে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্পেন।

স্পোর্টস ডেস্ক