Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৭:০০, ২৩ জুন ২০২৬
আপডেট: ০৮:১৯, ২৩ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৭:০০, ২৩ জুন ২০২৬
আপডেট: ০৮:১৯, ২৩ জুন ২০২৬
আরও খবর
বল দখলে স্পেনের একচ্ছত্র রাজত্ব, বিরতিতে গেল এগিয়ে থেকে
সুযোগ তৈরি করেও গোল পেল না সৌদি-কেপ ভার্দে
এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে
ইরাকের জালে গোল উৎসব করেও অপেক্ষায় সেনেগাল
নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে ফ্রান্স

নাটকীয় ম্যাচে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
০৭:০০, ২৩ জুন ২০২৬
আপডেট: ০৮:১৯, ২৩ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৭:০০, ২৩ জুন ২০২৬
আপডেট: ০৮:১৯, ২৩ জুন ২০২৬
শততম ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি : ফিফা

প্রথমার্ধ শেষে প্রকৃতির বিরূপ আচরণে প্রায় দুই ঘন্টা বন্ধ থাকল ম্যাচ। বজ্রপাত থেকে বাঁচতে দর্শকদেরও নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলো। এর আগে পরে দুই অর্ধেই ইরাকের ওপর ছড়ি ঘোরাল ফ্রান্স। ফ্রান্সের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমে দুই অর্ধেই গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। দারুণ জয়ে ইরাকের বিপক্ষে বড় জয়ে নকআউটে খেলা নিশ্চিত কল ফ্রান্স।

আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স আর ইরাক। নাটকীয় ম্যাচ শেষে ৩-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। টানা দুই জয়ে ৬ পয়েণ্ট নিয়ে টেবিলের শীর্ষে ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা এবং তার ফল পায় ১৪ মিনিটেই। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি ফ্রান্স।
 
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৫-তে উন্নীত করেছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির ১৮ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র ৩ গোল দূরে অবস্থান করছেন।
 
অন্যদিকে, পিছিয়ে পড়ার পর ইরাকও কয়েকটি আক্রমণ সাজানোর চেষ্টা করলেও ফ্রান্সের রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১–০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধের মাঝামাঝি সময়েই শুরু হয় বৃষ্টি। দ্বিতীয়ার্ধের শুরুতে সেটি রূপ নেয় বজ্রপাতে। ফুটবলারদের নিরাপত্তার কথা চিন্তা করে ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ। 

ম্যাচের ৫৪তম মিনিটে বড় ভুল করে বসে ইরাক। ইরাকের ডিফেন্ডার জায়েদ তাহসিন পাস দেন গোলরক্ষকের কাছে। কিন্তু সেটি নিয়ন্ত্রণে নিতে পারেননি গোলরক্ষক। পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে যান ওসমান দেম্বেলে। তিনি পাস দেন এমবাপ্পের কাছে। প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন এমবাপ্পে।

ম্যাচের ৫৮তম মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। তবে সেটি আটকে দেন গোলরক্ষক। মাইকেল ওলিসের পাস থেকে শট নিয়েছিলেন ওসমান দেম্বেলে। কিন্তু সেটি আটকে দেন গোলরক্ষক। 

ম্যাচের ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ান দেম্বেলে।  মাঝমাঠে বল পেয়ে একাই বল নিয়ে বক্সের সামনে চলে যান মাইকেল ওলিসে। দারুণভাবে পাস বাড়ান দেম্বেলেকে। কোনাকুনি শটে ইরাকের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়েছিল ইরাক। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। আলি আল হামাদির হেড চলে যায় বাইরে দিয়ে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফ্রান্স ফুটবল দল ইরাক ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৪৮ মিনিট আগে
বল দখলে স্পেনের একচ্ছত্র রাজত্ব, বিরতিতে গেল এগিয়ে থেকে
৪৮ মিনিট আগে
সুযোগ তৈরি করেও গোল পেল না সৌদি-কেপ ভার্দে
৪ ঘন্টা আগে
নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে ফ্রান্স
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
  2. স্বস্তিতে থেকেই বিরতিতে গেলো নেদারল্যান্ডস
  3. প্রথমার্ধে জাল খুঁজে পেল না জাপান-সুইডেন
  4. জোড়া গোলে এগিয়ে নেদারল্যান্ডস, জমে উঠেছে সমীকরণ
  5. কুরাসাওকে হারিয়ে প্রথমবার নকআউটে আইভরি কোস্ট
  6. জার্মানিকে স্তব্ধ করে নকআউটে ইকুয়েডর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x