ফ্রান্স নাকি প্যারাগুয়ে, কারা জিতবে? ভবিষ্যদ্বাণী করল সুপারকম্পিউটার
এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। ইতোমধ্যে নিজেদের শক্তির প্রমাণও দিয়েছে তারা। অপরাজিত থেকে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ফ্রান্স। অন্যদিকে, শেস ৩২- এ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছে প্যারাগুয়ে। এবার মুখোমখি হচ্ছে এই দুই দল।
আজ শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে। এই ম্যাচের আগে আবারও আলোচনায় এসেছে অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী।
অপ্টার সুপারকম্পিউটারে ২৫ হাজার বার সিমুলেশন করার পর এ ম্যাচে স্পষ্ট ফেভারিট হিসেবে ঘোষণা করেছে ফ্রান্সকে।
সুপারকম্পিউটারের মতে, ফ্রান্স-প্যারাগুয়ের এই লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পেদের নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনা ৭৯.৭ শতাংশ। বিপরীতে, প্যারাগুয়ের জয়ের সম্ভাবনা মোটে ৬.৭ শতাংশ। আর ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ১৩.৬ শতাংশ।
সুপারকম্পিউটার জানিয়েছে, সামগ্রিকভাবে এ ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৬.৬ শতাংশ। আর প্যারাগুয়ের জয়ের সম্ভাবনা ১৩.৪ শতাংশ।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ফ্রান্স। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫বার মুখোমুখি হয়েছে দুই দল। এই ছয় ম্যাচে কখনোই হারেনি ফ্রান্স। জয় পেয়েছে ৩টি ম্যাচে আর ড্র হয়েছে বাকি দুটি ম্যাচ। এর ওপর বিশ্বকাপের মঞ্চে কখনোই দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে হারেনি ফ্রান্স।
তবে পরিসংখ্যানই সব নয়। কখনো কখনো মাঠের খেলায় বদলে যায় সব চিত্র। চমক দেখায় আলোচনার বাইরে থাকা ছোট দলগুলোও। এবারের বিশ্বকাপেও সেই নজির দেখা গেছে। তাই প্যারাগুয়েকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই ফ্রান্সের।

স্পোর্টস ডেস্ক