বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির
টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ দেশের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সড়ক, পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন লাখো মানুষ। এমন দুর্যোগের দিনে বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (১৩ জুলাই) নিজের ফেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তামিম লিখেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের অনেক এলাকা এখন বন্যাকবলিত। লাখো মানুষ পানিবন্দি। অনিশ্চয়তা ও দুর্ভাবনায় দিন পার করছে অসংখ্য মানুষ। এই বিপর্যয়ে আক্রান্ত মানুষদের সমব্যথী আমরাও।’
বন্যার্তদের সহযোগিতার কথা জানিয়ে তামিম লিখেছেন, ‘বানভাসি মানুষদের জন্য বিসিবির পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা অবশ্যই করব।’
দ্রুতই দুর্যোগ কেটে যাওয়ার আশা প্রকাশ করে তামিম লিখেছেন, ‘আশা করি, এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি অসহায় মানুষদের পাশে থাকার ও সাধ্যানুযায়ী যতটুকু করা যায়, তা করার।’

স্পোর্টস ডেস্ক