এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি
ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু মাঠের পারফরম্যান্সে কোনো ছাপই নেই তার। চিরতরুণের মতোই দাপিয়ে বেড়াচ্ছেন এবারের বিশ্বকাপ। মাঠে নামছেন আর নতুন নতুন রেকর্ডে নাম লেখাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার অপেক্ষায় ডিয়েগো ম্যারাডোনার চার দশক আগের একটি রেকর্ড ভাঙার।
পরিসংখ্যান বলছে, এবারের বিশ্বকাপে নেওয়া আর্জেন্টিনার গোলমুখে নেওয়া ৫৪টি শটে অবদান আছে মেসির। যার মধ্যে তিনি নিজে নিয়েছেন ৩৩টি শট আর সতীর্থদের নেওয়া ২১টি রেখেছেন অবদান।
বিশ্বকাপে গত চার দশকের ইতিহাসে আর কোনো ফুটবলারের এত বেশি শট ইনভলমেন্ট নেই। সর্বশেষ ১৯৮৬ বিশ্বকাপে এমন কীর্তি গড়েছিলেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। সেই আসরে ৫৯টি শটে অবদান রেখেছিলেন ম্যারাডোনা। নিজে নিয়েছিলেন ২৯টি আর সতীর্থদের জন্য তৈরি করেছিলেন ৩০টি শটের সুযোগ।
এবার ম্যারাডোনাকে ছাড়িয়ে সেই রেকর্ডও নিজের করে নেওয়ার সুযোগ মেসির সামনে। পরিসংখ্যান অনুযায়ী, ম্যারাডোনার চেয়ে মাত্র ৫টি শট ইনভলমেন্ট কম আছে মেসির। অর্থাৎ আর ৬টি শটে অবদান রাখতে পারলেই এককভাবে ম্যারাডোনার রেকর্ড নিজের করে নেবেন তিনি।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেটাই হবে মেসির জন্য ম্যারাডোনাকে ছাড়িয়ে সুযোগ। সেই ম্যাচে আর ৬টি শটে অবদান রাখতে পারলেই এককভাবে কীর্তিটি নিজের করে নেবেন মেসি।

স্পোর্টস ডেস্ক