ইতিহাস গড়ার অপেক্ষায় এমি মার্টিনেজ
বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই দেশটির হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক হয়ে যাবেন তিনি।
সেমিফাইনালটি হবে বিশ্বকাপে মার্টিনেজের ১৪তম ম্যাচ। এর মধ্য দিয়ে ভেঙে যাবে ৪৮ বছরের পুরোনো রেকর্ড। এতদিন ১৩ ম্যাচ নিয়ে শীর্ষে ছিলেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী তারকা উবালদো ফিলোল। বর্তমানে এই রেকর্ডে তার সঙ্গে যৌথভাবে আছেন মার্টিনেজ।
ফিলোল ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপে অংশ নিয়ে মোট ১৩টি ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে মার্টিনেজ মাত্র দুটি বিশ্বকাপ, ২০২২ ও ২০২৬ খেলেই সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরো। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে ১২টি ম্যাচ খেলেছিলেন তিনি। চলতি আসরের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেই রোমেরোকে পেছনে ফেলেছেন মার্টিনেজ।

স্পোর্টস ডেস্ক