বিশ্বকাপ জিতলে মেসির কাছে রোমেরোর আবদার
চলতি বিশ্বকাপের মাঝেই ৩৯ বছর বয়সে পা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবুও বয়সকে যেনো ছুটি দিয়ে বিশ্বকাপের মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এই বয়সে এসে অনেক ফুটবলারই তুলে রাখেন নিজের বুট জোড়া। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা মেসি কবে সেটি করবেন? আর্জেন্টাইন মহাতারকা নিজেই জানিয়ে রেখেছেন সেটি। এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ।
ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ শেষেই হয়ত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। তবে সেই সিদ্ধান্ত মমানতে নারাজ মেসির সতীর্থরা। ফুটবল জাদুকরের সঙ্গে আরও কিছুদিন ড্রেসিংরুম ভাগাভাগি করতে চান তারা। সেজন্য অনুরোধও করেছেন মেসিকে। যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ইংলিশদের ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর উল্লাসের ভিড়ে ক্রিস্টিয়ানো রোমেরো মেসিকে বলেন, ‘যদি আমরা বিশ্বকাপ জিতি, তাহলে আরও দু-এক বছর খেলুন, কেমন?’
সেসময় মেসির জবাব স্পষ্টভাবে শোনা না গেলেও মুচকি হেসে প্রতিক্রিয়া জানাতে দেয়া যায় তাকে। কয়েক সেকেন্ডের সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এবারের বিশ্বকাপেও মেসি নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন। আট গোল করে তিনি ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। গোল করার পাশাপাশি আক্রমণভাগে তার নেতৃত্ব ও সৃজনশীল ফুটবল আর্জেন্টিনার সাফল্যের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে।
বিশ্বকাপ শুরুর আগে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ৩৯ বছর বয়সে মেসি আগের মতো পার্থক্য গড়ে দিতে পারবেন কি না। কিন্তু মাঠে তাঁর প্রতিটি পারফরম্যান্স যেন সেই সংশয়ের জবাব। এখন তার সামনে আর মাত্র একটি ম্যাচ। সেটি জিততে পারলে বিশ্বকাপ ইতিহাসে আরও একটি সোনালি অধ্যায় যোগ হবে।

স্পোর্টস ডেস্ক