Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৮:১৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:১৯, ০৫ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:১৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:১৯, ০৫ আগস্ট ২০২৬
আরও খবর
বিশ্বকাপে হাতাহাতির ঘটনায় বড় শাস্তি পেলেন দুই আর্জেন্টাইন ফুটবলার
হাতাহাতির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশি ফরোয়ার্ড
নতুন টুর্নামেন্টের পরিকল্পনা তিন মহাদেশের, কপাল খুলতে পারে বাংলাদেশের
ইনফান্তিনোর পক্ষ নিয়ে ফিফাকে ট্রাম্পের হুঁশিয়ারি
বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইল ফিফা

ফিফা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ জর্ডানের

স্পোর্টস ডেস্ক
১৮:১৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:১৯, ০৫ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:১৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:১৯, ০৫ আগস্ট ২০২৬
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : এএফপি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সরাসরি ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ এনেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন। তিনি দাবি করেছেন, আগামী নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন দিলেই কেবল জর্ডানের ফুটবলের যাবতীয় সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

আল-হুসেইন অভিযোগ করেছেন, ‘বিশ্বকাপ চলাকালে ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছিল— ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সমস্যা সমাধানে তা অনেক সাহায্য করবে’।

তিনি অভিযোগ করে বলেন, ‘অথচ এর আগে কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে সহায়তার অনুরোধ জানিয়েও ফিফার কাছ থেকে কোনো সহযোগিতা মেলেনি।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে আল-হুসেইন লিখেছেন, ‘জর্ডানে আমরা সবসময় নৈতিক মূল্যবোধ বজায় রাখতে গর্ববোধ করি। আমরা অতীতেও তাকে সমর্থন করিনি, এবারও করব না।’

পুরো পরিস্থিতিটিকে প্রকাশ্য ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো চাপের কাছেই তারা মাথা নোয়াবেন না।

বর্তমানে ইনফান্তিনো যখন বিশ্ব ফুটবলের নানা মহলে একের পর এক বিরোধিতার মুখে পড়ছেন, ঠিক সেই সময়েই জর্ডান সভাপতির এমন বিস্ফোরক মন্তব্য ফিফার রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।

ক্ষোভ প্রকাশ করে জর্ডান ফুটবল প্রধান জানান, সীমিত বাজেটের একটি ছোট দেশের ফুটবল সংস্থাকে প্রতিনিয়ত নানা সংকটের মোকাবিলা করতে হয়। কিন্তু ফিফা যেন তাদের কোনো পাত্তাই দিচ্ছে না।

আল-হুসেইন অভিযোগ করে বলেন, সমর্থকদের আকাশছোঁয়া দামে টিকিট কিনেও মার্কিন মুল্লুকে অনুষ্ঠিত বিশ্বকাপের ভিসা না পাননি। এছাড়া ২০২৫ সালের ফিফা আরব কাপের রানার্সআপ হওয়ার প্রাইজমানির অর্থও গত ডিসেম্বর থেকে বকেয়া রেখেছে ফিফা।

সবচেয়ে বড় অভিযোগ তুলে আল-হুসেইন জানান, বিশ্বকাপে খেলার কারণে ফিফার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের ওপর বিশাল অঙ্কের ট্যাক্স চাপানো হয়েছে, যা মূলত খেলোয়াড় ও স্টাফদের পকেট থেকে যাওয়ার কথা। অথচ কানাডা বা মেক্সিকোতে খেলা দলগুলোকে এই বাড়তি খরচের মুখে পড়তে হয়নি।

জর্ডান ফুটবল দল ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।

জিয়ান্নি ইনফান্তিনো ফিফা জর্ডান ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: জিয়ান্নি ইনফান্তিনো

১১ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পক্ষ নিয়ে ফিফাকে ট্রাম্পের হুঁশিয়ারি
০৪ আগস্ট ২০২৬
ফিফা কি ইনফান্তিনোকে অপসারণ করতে পারবে, নিয়ম কী বলে?
০৩ আগস্ট ২০২৬
ইনফান্তিনোকে প্রথম দেশ হিসেবে ‘লাল কার্ড’ দেখাল ওয়েলস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপে হাতাহাতির ঘটনায় বড় শাস্তি পেলেন দুই আর্জেন্টাইন ফুটবলার
  2. সকালে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
  3. আজ মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ, চালু হচ্ছে যেসব নতুন নিয়ম
  4. ভারত কী বাংলাদেশ সফরে আসবে? যা বললেন তামিম
  5. কেমন হবে ম্যাকাইয়ের উইকেট? ইঙ্গিত দিলেন কিউরেটর
  6. দ্বিতীয় টেস্টে বাংলাদেশের লক্ষ্য জানালেন শান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x